জার্মানিতে মসজিদকে লক্ষ্য করে বোমা হামলা

বিদেশ ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০১৬, ১৭:০০আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৬, ১৭:০৫

জার্মানিতে মসজিদকে লক্ষ্য করে বোমা হামলা জার্মানির ড্রেসডেন শহরে সোমবার রাতে পৃথক দুটি বোমা হামলা চালানো হয়েছে। কয়েক মিনিটের ব্যবধানে একটি মসজিদ এবং ড্রেসডেন কংগ্রেস সেন্টারে এ হামলা চালানো হয়। হামলার সত্যতা নিশ্চিত করেছে স্যাক্সনি প্রদেশের পুলিশ। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।

হাতে বানানো বোমা দিয়ে এ হামলা চালানো হয়। তবে এতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সময় সোমবার রাত ১০টার ঠিক আগে মসজিদকে লক্ষ্য করে চালানো প্রথম বিস্ফোরণটি ঘটানো হয়। দ্বিতীয়টি বিস্ফোরণটি চালানো হয় রাত ১০টা ১৯ মিনিটে। তবে সন্দেহভাজন কাউকে এখনো আটক করা যায়নি।

জার্মান ঐক্য দিবসকে (দি ডে অব জার্মান ইউনিটি) সামনে রেখে এ হামলা চালানো হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। স্যাক্সনি পুলিশের ধারণা, দুটি হামলার মধ্যে সম্পর্ক রয়েছে।

হামলার পর এক বিবৃতিতে বিষয়টি নিয়ে কথা বলেন ড্রেসডেনের পুলিশ প্রধান হর্স্ট ক্রেটজমার। তিনি বলেন, দুটি হামলা প্রায় একই সময়ে ঘটেছে। এখনও  পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি। আমাদের অবশ্যই এ হামলার জন্য বিদেশিদের প্রতি অহেতুক ভয়ের বিষয়টিকে বিবেচনা রাখতে হবে। পুলিশ সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে।

হামলার পর তুর্কি জেনারেল কাউন্সিলসহ ড্রেসডেনের ইসলামি প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তায় পুলিশ মোতায়েন করা হয়।

/এমপি/

সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি