মসুল উদ্ধারে আরও ৬০০ সেনা পাঠাবে যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০১৬, ০৯:০৫আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৬, ০৯:১৪

মসুল উদ্ধারে আরও ৬০০ সেনা পাঠাবে যুক্তরাষ্ট্র আইএসের কবল থেকে ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল শহর মুক্ত করতে সহায়তার জন্য দেশটিতে আরও ৬০০ সেনা পাঠাবে যুক্তরাষ্ট্র। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ইরাকের প্রধানমন্ত্রীর বিবৃতিতে বলা হয়, ইরাকে মার্কিন সামরিক উপদেষ্টা ও পদাতিক সেনা পাঠাতে বাগদাদ যে অনুরোধ জানিয়েছিল তাতে সাড়া দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

ইরাকি প্রধানমন্ত্রী এমন সময় এ খবর দিলেন যখন কিছুদিন আগ পর্যন্ত মসুল পুনরুদ্ধারের অভিযানে বিদেশি সেনাদের অংশগ্রহণের বিষয়টি অস্বীকার করে আসছিল বাগদাদ।

ইরাকি সেনাবাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফ ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া রাসুল গত রবিবার জানিয়েছিলেন, মসুলসহ ইরাকি শহরগুলো স্বাধীন করার অভিযানে অংশগ্রহণকারী সব সেনা সম্পূর্ণ ইরাকি।

এদিকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা ইরাকি প্রধানমন্ত্রীর নতুন এ বিবৃতির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ইরাকে আরও ৬০০ সেনা পাঠাতে সম্মত হয়েছে পেন্টাগন। এসব সেনাকে ইরাকের ঠিক কোথায় মোতায়েন করা হবে তা পরে ঘোষণা করা হবে। তবে এদের বেশিরভাগই মসুল মুক্ত করার অভিযানে অংশ নেবে।

উল্লেখ্য, ইরাকে বর্তমানে ৪ হাজার ৫৬৫ জন মার্কিন সেনা মোতায়েন রয়েছে।

/এমপি/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম