ভারত-পাকিস্তান উত্তেজনা নিরসনের আহ্বান যুক্তরাষ্ট্রের

বিদেশ ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০১৬, ১২:৪৪আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৬, ১৪:০৮
image

জোশ আর্নেস্ট দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা আর যেন না বাড়ে সে ব্যাপারে আলোচনার মাধ্যমে ব্যবস্থা নেওয়ার জন্য ভারত ও পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার মধ্যরাতে জম্মু-কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলিকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে নতুন করে যে উত্তেজনা তৈরি হয়েছে তার প্রেক্ষিতে এ আহ্বান জানানো হয়।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) হোয়াইট হাউজের মুখপাত্র জোশ আর্নেস্ট বলেছেন, ‘পুরো পরিস্থিতিতে ইতিবাচক দিক হলো ভারত-পাকিস্তান একে অপরের সঙ্গে যোগাযোগ করছে। অস্থিরতা ঠেকাতে আলোচনা অব্যাহত রাখার জন্য আমরা দুই পক্ষকে উদ্বুদ্ধ করছি।’
উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়, বুধবার রাতে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতের সেনারা সন্ত্রাসী ঘাঁটিগুলোতে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে। ওই অভিযানে ৯ পাকিস্তানি সেনা ও ৩৫ থেকে ৪০ জঙ্গি নিহত হয়েছে বলেও দাবি করা হয়। সার্জিক্যাল স্ট্রাইক দিয়ে এমন সামরিক অভিযানকে বোঝানো হয়, যে অভিযানে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুর বাইরে আশপাশের অবকাঠামো কিংবা জনসাধারণ হামলার শিকার হয় না বলে দাবি করা হয়। ঘটনার পর থেকে দুই সেনা সদস্য নিহত হওয়ার খবর নিশ্চিত করে পাকিস্তান দাবি করে আসছে এটি সার্জিক্যাল স্ট্রাইক ছিল না, সীমান্ত সংঘর্ষ বা আন্তঃসীমান্ত গোলাগুলির ঘটনা ছিল। বৃহস্পতিবার রাতে পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের এক খবরে বলা হয়, আন্তঃসীমান্ত গোলাগুলির সময় পাকিস্তানি বাহিনীর হাতে ৮ ভারতীয় সেনা নিহত হওয়ার পাশাপাশি বৃহস্পতিবার এক ভারতীয় সেনাকে আটক করা হয়েছে। আটক হওয়া সেনা সদস্য রাষ্ট্রীয় রাইফেলসের সদস্য বলেও জানানো হয়। অবশ্য ভারতীয় কর্তপক্ষ দাবি করেছে তাদের কোনও সেনা হতাহত হয়নি। আর নিয়মিত টহলরত অবস্থাতে অসাবধানতাবশত নিয়ন্ত্রণরেখা পার হওয়ার কারণেই এক ভারতীয় সেনাকে আটক করা হয়েছে। সূত্র: স্ক্রল.ইন

/এফইউ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক