জরিপে ট্রাম্পের চেয়ে ৫ পয়েন্ট এগিয়ে হিলারি

বিদেশ ডেস্ক
০১ অক্টোবর ২০১৬, ২২:০৬আপডেট : ০১ অক্টোবর ২০১৬, ২২:১৩

হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্প প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের থেকে ৫ শতাংশ পয়েন্টের ব্যবধানে এগিয়ে রয়েছেন যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমক্র্যাটিক প্রার্থী হিলারি ক্লিনটন। শুক্রবার প্রকাশিত রয়টার্স/ইপসোসের মতামত জরিপে এই পরিসংখ্যান উঠে এসেছে।

সেপ্টেম্বরের ২৩ থেকে ২৯ পর্যন্ত দেশজুড়ে চালানো এই জরিপে দেখা যায়, ৪৩ ভাগ ভোটার হিলারিকে সমর্থন করছেন আর ৩৮ শতাংশ ভোটার ট্রাম্পের পক্ষে অবস্থান নিয়েছেন।

আর  ১৯ শতাংশ ভোটার দুজনের কাউকেই ভোট দেবেন না বলে এখনও পর্যন্ত সিদ্ধান্ত নিয়ে রেখেছেন।

উল্লেখ্য, চলতি বছরে হওয়া জরিপগুলোর অধিকাংশ ক্ষেত্রে ট্রাম্পের থেকে এগিয়ে ছিলেন হিলারি। গেল চারসপ্তার প্রতিটি জরিপ বিচারে নিলে হিলারি ৪ থেকে ৫ শতাংশ ব্যবধানে ট্রাম্প থেকে এগিয়ে রয়েছেন।   

এদিকে দুই প্রধান প্রতিদ্বন্দ্বীর বাইরে অন্যপ্রার্থীসহ হওয়া এক জরিপেও হিলারি এগিয়ে রয়েছেন। ওই জরিপে হিলারির সমর্থন ৪২ শতাংশ আর ট্রাম্পের সমর্থন ৩৮ শতাংশ। লিবার্টারিয়ান প্রার্থী গ্যারি জনসনের পক্ষে সমর্থন দিয়েছেন ৭ ভাগ ভোটার এবং গ্রিন পার্টির প্রার্থী জিল স্টেইনের পক্ষে রয়েছেন ৩ শতাংশ ভোটার।

উল্লেখ্য, গেল সোমবার প্রথমবারের মতো হিলারি ও ট্রাম্পের মধ্যে অনুষ্ঠিত টেলিভিশন বিতর্ক সরাসরি দেখেছেন ৮ কোটি ৪০ লাখ দর্শক। ৯০ মিনিটের এই বিতর্কানুষ্ঠান নতুন রেকর্ড গড়েছে।

/বিএ/ আপ-/এমপি/

সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি