কাশ্মিরে সেনাঘাঁটির পরিস্থিতি নিয়ন্ত্রণে

বিদেশ ডেস্ক
০৩ অক্টোবর ২০১৬, ০৪:০৩আপডেট : ০৩ অক্টোবর ২০১৬, ০৪:৪৪

পুরনো ছবি জম্মু ও কাশ্মিরের রাজধানী শ্রীনগরের বারামুল্লা শহরে সেনাবাহিনী ও সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের দুটি ক্যাম্পে হামলার পর সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। প্রায় দুই ঘণ্টা গোলাগুলির পর ভারতীয় সেনাসূত্রের বরাত দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার কথা জানিয়েছে টাইমস অব ইন্ডিয়াসহ বিভিন্ন সংবাদমাধ্যম। আর  দুই জঙ্গির নিহত হওয়ার খবর 

উল্লেখ্য, ‘নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে গিয়ে’ পাকিস্তানি জঙ্গি ঘাঁটিতে সার্জিক্যাল স্ট্রাইক নামের অভিযান পরিচালনার দাবি কিংবা ভারতজুড়ে নেওয়া নিরাপত্তা উপেক্ষা করে কাশ্মিরের সেনাঘাঁটিকে আবারও হামলার লক্ষ্যবস্তু বানিয়েছে জঙ্গিরা। বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, জম্মু ও কাশ্মিরের রাজধানী শ্রীনগরের ৫০ কিলোমিটার দূরে বারামুল্লা শহরে সেনাবাহিনী ও সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের দুটি ক্যাম্পে হামলা হয়। রবিবার রাতের এই হামলায় বিএসএফের এক সদস্য নিহত ও অপর একজন আহত হয়েছেন।

বারামুল্লা জেলারই উরি সেনাছাউনিতে গত ১৮ সেপ্টেম্বর সন্ত্রাসী হামলায় ১৯ ভারতীয় সেনা নিহত হন। দুই সপ্তাহের মধ্যে ভারতনিয়ন্ত্রিত কাশ্মিরে আবারও এমন ঘটলো।

রবিবার বারামুল্লাতে ঝিলম নদীর তীরে পাশাপাশি অবস্থিত ‘৪৬ রাষ্ট্রীয় রাইফেলস’এর (রাষ্ট্রীয় রাইফেলস ভারতের সেনাবাহিনীর একটি বিশেষ ইউনিট) ক্যাম্প ও বিএসএফের ক্যাম্পে হামলা চালায় সন্ত্রাসীরা। রবিবার ভারতীয় সময় রাত সাড়ে ১০টার দিকে তিন থেকে চারজন অস্ত্রধারী দুই ভাগে ভাগ হয়ে হামলায় অংশ নেয়। পুলিশ জানায়, সন্ত্রাসীরা প্রথমে ক্যাম্পে গ্রেনেড ছুড়ে মারে। পরে সেনা ও বিএসএফ সদস্যদের সঙ্গে তাদের গোলাগুলি  হয়।

দ্য হিন্দু নিজস্ব সূত্রের বরাত দিয়ে জানিয়েছে,  গোলাগুলিতে এক জওয়ান নিহত ও এক জওয়ান আহত হয়েছে।

 

সূত্র: টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্থান টাইমস, রয়টার্স, এনডিটিভি, দ্য হিন্দু।

/বিএ/আপ-এআরএল/

আরও পড়ুন: 

ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দল ঘোষণা, ফিরলেন আল আমিন

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম