ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দল ঘোষণা, ফিরলেন আল আমিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ অক্টোবর ২০১৬, ১৯:১৩আপডেট : ০২ অক্টোবর ২০১৬, ১৯:১৫

ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দল ঘোষণা, ফিরলেন আল আমিন ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুটি একদিনের ম্যাচ খেলতে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রবিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি ১৪ সদস্যের দল ঘোষণা করে। তিন ওপেনার, চার পেসারের সঙ্গে দুজন বিশেষজ্ঞ বাঁহাতি স্পিনার নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুটি একদিনের দল ঘোষণা করলো বিসিবি।

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে সুযোগ না হওয়া আল আমিন হোসেন ফিরেছেন ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে। গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলেছিলেন তিনি।

জাতীয় দলে ওয়ানডে ক্রিকেটে আফগানিস্তানের বিপক্ষে অভিষেক হওয়া মোসাদ্দেক হোসেন সৈকতও আছেন ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুটি ওয়ানডে ম্যাচে। প্রথম ম্যাচে ব্যাট ও বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করে নির্বাচকদের আস্থার প্রতিদান দিয়েছিলেন তিনি।

এছাড়া আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে সুযোগ পাওয়া মোশাররফ হোসেনও আছেন ইংল্যান্ডের বিপক্ষে ১৪ সদস্যের দলে। প্রায় সাড়ে ৮ বছর পর ওয়ানডে দলে ফিরে ঘূর্ণি ম্যাজিক দেখিয়েছেন মোশাররফ হোসেন রুবেল। ৮ ওভারে ২৪ রান খরচায় আফগানিস্তানের বিপক্ষে ৩ উইকেট নেন এই বাঁহাতি স্পিনার।

ইংল্যান্ড ক্রিকেট দল ৭ ও ৯ অক্টোবর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে খেলবে প্রথম দুটি ওয়ানডে ম্যাচ। তৃতীয় ওয়ানডে ম্যাচটি হবে ১২ অক্টোবর চট্টগ্রামে। এরপর ২০ থেকে ২৪ অক্টোবর চট্টগ্রামে প্রথম টেস্ট, আর ঢাকায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে দ্বিতীয় টেস্ট।

উল্লেখ্য, বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলতে শুক্রবার রাতে ঢাকায় পা রেখেছে ইংল্যান্ড ক্রিকেট দল। শুক্রবার রাত ৮টা ৪৫ মিনিটে ইতিহাদ এয়ারওয়েজের ইওয়াই ২৫৮ ফ্লাইটে ঢাকায় এসেছে দলটি। রবিবার প্রথম বারের মতো দলটি অনুশীলন করেছে মিরপুরে।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মোসাদ্দেক হোসেন সৈকত, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসির হোসেন, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাশরাফি বিন মর্তুজা, শফিউল ইসলাম, আল-আমিন হোসেন, তাসকিন আহমেদ ও মোশাররফ হোসেন রুবেল।

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের