কাশ্মির সেনাঘাঁটির হামলাকারীরা এখন কোথায়?

বিদেশ ডেস্ক
০৩ অক্টোবর ২০১৬, ০৫:৪১আপডেট : ০৩ অক্টোবর ২০১৬, ০৫:৪১

পুরনো ছবি ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের সেনাবাহিনী ও সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ঘাঁটির হামলাকারীদের ব্যাপারে পরস্পরবিরোধী তথ্য দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। কেউ বলছে দুই হামলাকারী নিহত হয়েছে। আবার কেউ বলছে তাদের পালিয়ে যাওয়ার আশঙ্কার কথা।

উল্লেখ্য, ‘নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে গিয়ে’ পাকিস্তানি জঙ্গিঘাঁটিতে সার্জিক্যাল স্ট্রাইক নামের অভিযান পরিচালনার দাবি কিংবা ভারতজুড়ে নেওয়া নিরাপত্তা উপেক্ষা করে কাশ্মিরের সেনাঘাঁটিকে আবারও হামলার লক্ষ্যবস্তু বানিয়েছে জঙ্গিরা। বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, জম্মু ও কাশ্মিরের রাজধানী শ্রীনগরের ৫০ কিলোমিটার দূরে বারামুল্লা শহরে সেনাবাহিনী ও সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের দুটি ক্যাম্পে হামলা হয়। রবিবার রাতের ওই হামলায় বিএসএফের এক সদস্য নিহত ও অপর একজন আহত হয়েছেন। তবে হামলাকারীদের ‘পরিণতি’ স্পষ্ট করে জানা যায়নি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি তাদের নিজস্ব সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, নিরাপত্তাবাহিনী হামলাকারীদের ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারেনি। রাতে হামলা হওয়ায় হামলাকারীরা গোলাগুলিতে নিহত হয়েছেন, নাকি পালিয়ে গেছেন, তা এখনও নিশ্চিত করা যায়নি।

এদিকে দ্য হিন্দু তাদের নিজস্ব সূত্রের বরাত দিয়ে দুই হামলাকারী নিহত হওয়ার খবর দিয়েছে। একই ধরনের খবর দিয়েছে কুইন্ট মিডিয়াও।

প্রায় দুই ঘণ্টা গোলাগুলির পর ভারতীয় সেনাসূত্রের বরাত দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার কথা জানিয়েছে টাইমস অব ইন্ডিয়াসহ বিভিন্ন সংবাদমাধ্যম।

বারামুল্লা জেলারই উরি সেনাছাউনিতে গত ১৮ সেপ্টেম্বর সন্ত্রাসী হামলায় ১৯ ভারতীয় সেনা নিহত হন। দুই সপ্তাহের মধ্যে ভারতনিয়ন্ত্রিত কাশ্মিরে আবারও এমন ঘটলো।

রবিবার বারামুল্লাতে ঝিলম নদীর তীরে পাশাপাশি অবস্থিত ‘৪৬ রাষ্ট্রীয় রাইফেলস’এর (রাষ্ট্রীয় রাইফেলস ভারতের সেনাবাহিনীর একটি বিশেষ ইউনিট) ক্যাম্প ও বিএসএফের ক্যাম্পে হামলা চালায় সন্ত্রাসীরা। রবিবার ভারতীয় সময় রাত সাড়ে ১০টার দিকে তিন থেকে চারজন অস্ত্রধারী দুই ভাগ হয়ে হামলায় অংশ নেয়। পুলিশ জানায়, সন্ত্রাসীরা প্রথমে ক্যাম্পে গ্রেনেড ছুড়ে মারে। পরে সেনা ও বিএসএফ সদস্যদের সঙ্গে তাদের গোলাগুলি হয়।

সূত্র: এনডিটিভি, দ্য হিন্দু।

/বিএ/আপ-এআরএল/

আরও পড়ুন: 

ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দল ঘোষণা, ফিরলেন আল আমিন

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম