হারিকেন ম্যাথিউর আঘাতে বিধ্বস্ত হাইতি ও ডমিনিকান রিপাবলিক, নিহত ৬

বিদেশ ডেস্ক
০৪ অক্টোবর ২০১৬, ২৩:০৯আপডেট : ০৪ অক্টোবর ২০১৬, ২৩:১০
image

উত্তাল সাগর শক্তিশালী হারিকেন ‘ম্যাথিউ’ ক্যারিবীয় দেশ হাইতি ও ডমিনিকাল রিপাবলিকে আছড়ে পড়েছে। এসময় বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় ১৪৫ কিলোমিটার। প্রাথমিকভাবে অন্তত ছয়জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার কিউবা অভিমুখে যাওয়ার সময় ম্যাথিউ হাইতি ও ডমিনিকান রিপাবলিকে সজোরে আঘাত করে। ঝড়টিকে তার তীব্রতা অনুযায়ী ‘ক্যাটাগরি ৪’ বলে উল্লেখ করা হয়েছে।
প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা না গেলেও উপকূলীয় এলাকার বহু বাড়ি, গীর্জা এবং স্কুল এতে ভীষণভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানা গেছে।
হাইতির নাগরিক সুরক্ষা সেবার পক্ষ থেকে বলা হয়েছে, পোর্ট সালুতে এক ব্যক্তি নিহত হয়েছেন। অসুস্থতার জন্য ওই ব্যক্তি আশ্রয়কেন্দ্রে যেতে পারেননি। অপর এক জেলেও নিখোঁজ রয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, উপকূলে আঘাত করার সময় ঝড়টির বাতাসের তীব্রতা ছিল ঘন্টায় ১৪৫ কিলোমিটার।
হাইতির নাগরিক সুরক্ষা সংস্থার পরিচালক ম্যারি আলটা জ্যঁ-ব্যাপ্টিস্তে মার্কিন বার্তা সংস্থা এপি-কে বলেন, ‘এখনই ক্ষয়ক্ষতির সব হিসাব পাওয়া যাবে না। দক্ষিণে ব্যাপক ধ্বংসের খবর জানা যাচ্ছে।’

আন্তর্জাতিক দাতব্য সংস্থা ক্রিশ্চিয়ান এইড-এর প্রসপারি রেমন্ড জানিয়েছেন হাইতিতে তিন থেকে পাঁচজন মানুষ নিহত হয়েছেন। আর ডমিনিকান রিপাবলিকে তিন শিশু নিহত হয়েছেন বলে তিনি নিশ্চিত করেছেন। তবে কর্তৃপক্ষ এখনও তাদের মৃতুর খবর নিশ্চিত করেনি বলেও তিনি ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে জানিয়েছেন।

সূত্র: দ্য গার্ডিয়ান।

/এসএ/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
পারমাণবিক অস্ত্র ত্যাগে ‘ইতোমধ্যে রাজি হয়েছে’ ইরান: ট্রাম্প
আমি না থাকলে এত দিনে ইসরায়েলের অস্তিত্বই থাকত না: ট্রাম্প
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক