মৃত্যু উপত্যকায় নতুন দুই প্রাণের উন্মেষ

বিদেশ ডেস্ক
০৮ অক্টোবর ২০১৬, ১১:৫৬আপডেট : ০৮ অক্টোবর ২০১৬, ১২:৩৬
image

 জীবন আর মৃত্যুর সমান্তরাল যাত্রাপথে ৮শ মানুষের মৃত্যুর শোকের মধ্যেই দুই নতুন জীবনকে স্বাগত জানালো হাইতি। ম্যাথিউ-র আঘাতে বিধ্বস্ত হাইতি আক্ষরিক অর্থেই হলো এক মৃত্যু উপত্যকা, তখন সেখানে জন্ম নিলো দুটি প্রাণ। হারিকেনটি হাইতিতে আঘাত হানার কয়েক ঘন্টা পরই জুলিয়েন ক্যাডেট জমজ পুত্রসন্তানের জন্ম দেন, জ্যঁ-অ্যাটান ও জোনাস ক্যাডেট।

জুলিয়েন ক্যাডেট এবং জমজ পুত্রসন্তান জ্যঁ-অ্যাটান ও জোনাস ক্যাডেট

হাইতির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ফন্ড-দেস-ব্লাঙ্কস এলাকার এক গ্রামের অধিবাসী ৩৫ বছর বয়সী ক্যাডেট। ম্যাথিউ আঘাত হানার পর স্থানীয় সেইন্ট বনিফেইস হাসপাতালের কর্মীরা ওই এলাকায় হতাহতদের উদ্ধারে অভিযান চালান।

শুক্রবার রাতে ফোনে এক সাক্ষাৎকারে হাসপাতালটির আবাসিক সমন্বয়কারী ক্যাট হোয়াইট জানান, ওই গর্ভবতী নারী ফন্ড-দেস-ব্লাঙ্কস-এর একটি নদী পার হওয়ার চেষ্টা করছিলেন। স্থানীয়দের সহায়তায় তিনি নদী পার হন। এরপর একটি অ্যাম্বুলেন্স তাকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

তিনি আরও জানান, বুধবার রাতে যখন ম্যাথিউ আঘাত করে, তখন ওই হাসপাতালে চারটি জরুরী সিজারিয়ান অপারেশন করা হয়। এর মধ্যে একটি ছিল তার অপারেশনটি।

ক্যাডেট জানান, ‘আমি খুব কষ্টে ছিলাম তখন। ভয় পাচ্ছিলাম, আমি হয়তো পথের মধ্যেই আমার বাচ্চাদের হারাতে হবে।’

ক্যাডেট শেষ পর্যন্ত দুই পুত্র সন্তানের জন্ম দান করেন। ধ্বংসযজ্ঞের মাঝেই জন্ম নেয় দুটি প্রাণ।

বিধ্বস্ত হাইতি

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, বুধবার হাইতির ওপর দিয়ে বয়ে যায় ক্যাটাগরি চারের আওতাভুক্ত (ঝড়ো বাতাসের গতিবেগ ঘণ্টায় ২০৯-২৫১ কিলোমিটার) হারিকেন ম্যাথিউ। এতে অন্তত ৮৪২ জন নিহত হয়েছেন। এ সংখ্যা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

হাইতির দুযোর্গবিধ্বস্ত এলাকার কর্তাব্যক্তিরা ইতোমধ্যে বিশ্ব গণমাধ্যমে তাদের এ আশঙ্কার কথা বর্ণনা করেছেন। তাদের আশঙ্কা, রাস্তাঘাট, সেতু ও আনুষঙ্গিক বিভিন্ন অবকাঠামো ভেঙে পড়ায় আর্তদের কাছে ত্রাণ নিয়ে পৌঁছনোই বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিতে পারে।

সূত্র: সিএনএন।

/এসএ/বিএ/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
পারমাণবিক অস্ত্র ত্যাগে ‘ইতোমধ্যে রাজি হয়েছে’ ইরান: ট্রাম্প
আমি না থাকলে এত দিনে ইসরায়েলের অস্তিত্বই থাকত না: ট্রাম্প
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম