রিপাবলিকান নেতাদের বিশ্বস্ততাকে প্রশ্নবিদ্ধ করলেন ট্রাম্প

বিদেশ ডেস্ক
১২ অক্টোবর ২০১৬, ০৯:৫৭আপডেট : ১২ অক্টোবর ২০১৬, ১১:২৮
image

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবার নিজ দলের নেতাদের বিশ্বস্ততা নিয়েই প্রশ্ন তুলেছেন। টুইটার বার্তায় তিনি দলের প্রতি কয়েকজন নেতা ‘অবিশ্বস্ত’ বলেও উল্লেখ করেছেন। তাদের ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনের চেয়েও জটিল বলে মনে করেন ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্প

সম্প্রতি ১১ বছর আগে দেওয়া একটি নারীবিদ্বেষী বক্তব্য গত ফাঁস হওয়ার পর তুমুল সমালোচনার মুখে পড়েন ট্রাম্প। ২০০৫ সালে ধারণ করা অডিও সাক্ষাৎকারটি শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট ফাঁস করে। মার্কিন টেলিভিশন চ্যানেল এনবিসি-র উপস্থাপক বিলি বুশকে টেলিফোনে ওই ‘বিতর্কিত’ সাক্ষাৎকারটি দিয়েছিলেন এই রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী। ফাঁস হওয়া অডিও সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘তারকারা নারীদের নিয়ে যা খুশী করতে পারে আর এতে ওই নারীরাও বাধা দেবে না।’ সাক্ষাৎকারে ট্রাম্প এক বিবাহিত অভিনেত্রীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনে তার আগ্রহের কথাও জানান। মিস ইউনিভার্সসহ কয়েকটি সৌন্দর্য প্রতিযোগিতার অন্যতম আয়োজক ট্রাম্প সুন্দরী নারীদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের আকাঙ্ক্ষাও জানিয়েছিলেন।

ওই অডিও সাক্ষাৎকার ফাঁসের পর জন ম্যাককেইন, কন্ডোলিৎজা রাইস, গ্যারি হারভার্ট, পল রায়ানসহ বেশ কয়েকজন রিপাবলিকান নেতা ট্রাম্পের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেন। আগেই মিট রমনি, জন কেসিক, জেব বুশ, লিন্ডসে গ্রাহামসহ অনেক সিনিয়র রিপাবলিকান নেতা ট্রাম্পকে ভোট দেবেন না বলে জানিয়েছেন।

তারই জের ধরে ট্রাম্প ওই রিপাবলিকান নেতাদের সমালোচনা করেন। ট্রাম্পের দাবি, দলীয় মনোনয়ন যেহেতু তিনি পেয়েছেন, তাই দলের প্রতি বিশ্বস্ত থেকে তাকেই সমর্থন দেওয়া উচিত।

এক টুইটার বার্তায় ট্রাম্প লেখেন, ‘বার্নি স্যান্ডার্সকে প্রতারণা করে দলীয় মনোনয়ন থেকে বাদ দেওয়ার ঘটনা ছাড়া ডেমোক্র্যাটরা নিজেদের প্রতি সবসময়ই রিপাবলিকানদের চেয়ে অনেক বেশি বিশ্বস্ত থেকেছে।’

অপর এক টুইটার বার্তায় ওই রিপাবলিকান নেতাদের দিকে ইঙ্গিত করে ট্রাম্প লিখেছেন, ‘আমার ওপর থেকে শেকলগুলো খুলে পড়ায় এখন আমি নিজের মতো লড়তে পারবো।’

ট্রাম্প আরও বলেন, ‘অবিশ্বস্ত রিপাবলিকানরা কুটিল হিলারির চেয়েও জটিল। তারা চারিদিক থেকে আপনার সামনে আসবে। তারা জানে না কি করে জিততে হয় – আমি তাদের শেখাবো।’

ট্রাম্প সবচেয়ে বেশি সমালোচনা করেছেন কংগ্রেস স্পিকার পল রায়ানের। পল রায়ান স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছেন, তিনি ট্রাম্পের পক্ষে সাফাই গাইবেন না। তার কোনও নির্বাচনি প্রচারণার অংশও তিনি হবেন না। তবে রিপাবলিকান প্রার্থী হিসেবে তার ওপর থেকে প্রত্যক্ষ সমর্থনও উঠিয়ে নেবেন না।

ট্রাম্প এক টুইটার বার্তায় পলকে উদ্দেশ্য করে বলেছেন, তার উচিত ঝগড়া করে সময় নষ্ট না করে নিজের কাজটা করা।

তবে অডিও ফাঁসের পর ‘তার পক্ষ নেওয়া সম্ভব নয়’ বলে জানালেও ট্রাম্পের রানিংমেট মাইক পেন্স তার সমর্থন তুলে নিচ্ছেন না। তিনি ট্রাম্পের পাশে থেকে গর্বিত বলেও মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-কে জানিয়েছেন।

পেন্স বলেন, ‘আমি মনে করি, গতরাতে (শনিবার) টাম্প দেখিয়েছেন তার অন্তরে রয়েছেন মার্কিন জনগণ। তিনি জানিয়েছেন, নিজের কর্মকাণ্ডের জন্য তিনি বিব্রত। তাই তিনি পরিবার এবং মার্কিন জনগণের কাছে ক্ষমা চেয়েছেন।’

এদিকে সমালোচনা সত্ত্বেও ট্রাম্পকে সমর্থন দেওয়ার কথা জানিয়েছেন রিপাবলিকান প্রার্থিতা বাছাইয়ের দৌড়ে ট্রাম্পের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা মার্ক রুবিও।

তিনি বলেছেন, ‘আমি অনেক বিষয়েই তার (ট্রাম্প) সঙ্গে দ্বিমত পোষণ করি। তবে তার প্রতিদ্বন্দ্বির সঙ্গে আমি প্রায় সব বিষয়ে দ্বিমত পোষণ করি।’ তিনি আরও বলেন, ‘প্রেসিডেন্ট হিসেবে বেছে নেওয়ার জন্য আমাদের আরও ভালো কেউ থাকতে পারতো। কিন্তু হিলারি ক্লিনটনকে পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে দেখতে চাই না।’

সূত্র: দ্য গার্ডিয়ান।  

/এসএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম