সিরিয়ায় বিদ্রোহী চেকপয়েন্টে গাড়িবোমা, নিহত অন্তত ২০

বিদেশ ডেস্ক
১৪ অক্টোবর ২০১৬, ১৪:০৩আপডেট : ১৪ অক্টোবর ২০১৬, ১৪:০৬

সিরিয়ায় বিদ্রোহী চেকপয়েন্টে গাড়িবোমা, নিহত অন্তত ২০

সিরিয়ার উত্তরাঞ্চলে বিদ্রোহীদের চেকপয়েন্টে এক গাড়িবোমা হামলায় অন্তত ২০ বিদ্রোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিদ্রোহীদের চেকপয়েন্ট লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

সূত্র জানায়, তুরস্ক সীমান্তের কাছে আজাজ নগরে ফ্রি সিরিয়ান আর্মি পরিচালিত চেক পয়েন্টে হামলার ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে ১৪ জনই বিদ্রোহী বলে ধারণা করা হচ্ছে।  

যুক্তরাজ্য ভিত্তিক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।  

এই চেকপয়েন্টটি পরিচালনা করতো ল্যাভেন্ট ফ্রন্ট, আলেপ্পো রাজ্যের ফ্রি সিরিয়ান আর্মির পৃষ্ঠপোষকতায় পরিচালিত হয় ল্যাভেন্ট ফ্রন্ট। এই চেকপয়েন্টটি যে রাস্তার ওপর অবস্থিত তা বাব আল-সালামাহ হয়ে তুরস্কের দিকে গিয়েছে।

প্রসঙ্গত, ইসলামিক স্টেট প্রায়ই সিরিয়ান বিদ্রোহীদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে। গত ৬ অক্টোবর এমন এক হামলায় অন্তত ২৯ জনের প্রাণহানি ঘটেছে।

উল্লেখ্য, গৃহযুদ্ধ কবলিত সিরিয়ায় কয়েক বছর ধরে চলে আসা সহিংসতা বন্ধে প্রেসিডেন্ট আসাদের ঘনিষ্ট মিত্র রাশিয়া এবং বিদ্রোহীদের পক্ষে যুক্তরাষ্ট্র একমত হয়ে ১৭ সেপ্টেম্বর অস্ত্রবিরতি চুক্তির ঘোষণা দেয়, যা কার্যকর হয় ১৯ সেপ্টেম্বর থেকে। কিন্তু অস্ত্রবিরতি চুক্তি কার্যকরের পর থেকেই উভয় পক্ষ থেকেই তা লঙ্ঘনের অভিযোগ উঠে। এক পর্যায়ে ওই অস্ত্রবিরতি চুক্তি ভেঙে যায়।

সিরিয়ান অবজারভেটরি তাদের নিজস্ব পর্যবেক্ষণ সূত্রে সিরিয়ার গৃহযুদ্ধে চার লাখেরও বেশি মানুষের মৃত্যুর আশঙ্কার কথা জানিয়েছে। এর আগে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স-এর খবরে বলা হয়, ২০১১ সালের ১৮ মার্চ গৃহযুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত তারা তিন লাখ ১ হাজার ৭৮১ জনের প্রাণহানি সম্পর্কে নিশ্চিত হয়েছেন। তবে নিহতের প্রকৃত সংখ্যা এর চেয়েও অনেক বেশি হবে বলে দাবি করেছেন তারা। সিরিয়ান অবজারভেটরি বলছে,ওই যুদ্ধে এখন পর্যন্ত প্রাণহানির সংখ্যা চার লাখ ৩০ হাজারের কাছাকাছি হবে।

সূত্র: আল জাজিরা

/ইউআর/

 

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম