হারিকেন বিধ্বস্ত হাইতি সফরে জাতিসংঘ মহাসচিব

বিদেশ ডেস্ক
১৪ অক্টোবর ২০১৬, ২০:০৮আপডেট : ১৪ অক্টোবর ২০১৬, ২০:১৫

হারিকেন বিধ্বস্ত হাইতি সফরে জাতিসংঘ মহাসচিব হারিকেন ম্যাথিউয়ের আঘাতে বিধ্বস্ত উত্তর আমেরিকার দেশ হাইতি সফরে যাচ্ছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। শনিবার তিনি এ সফরে যাবেন। সফরকালে তিনি দেশটির হারিকেন-এর আঘাতে বিধ্বস্ত এলাকাগুলো পরিদর্শন করবেন। শুক্রবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

জাতিসংঘ ক্যারিবিয়ান দেশটির জন্য সহায়তা তহবিলের যে আবেদন জানিয়েছিল তাতে কম দাতাই সাড়া দিয়েছে।

বান কি-মুনের দফতর থেকে বলা হয়েছে, জাতিসংঘ মহাসচিব হাইতির দক্ষিণাঞ্চলীয় উপকূল সেল সাইয়েস সফর ও হাইতির নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাত করবেন।

ম্যাথিউয়ের আঘাতে যে কয়েকটি নগরী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেল সাইয়েস তার অন্যতম।

জাতিসংঘ আন্তর্জাতিক দাতাদের কাছে হাইতির জন্য ১২ কোটি মার্কিন ডলারের একটি সহায়তা তহবিলের আবেদন জানিয়েছেন।

জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজ্যারিক জানান, এ পর্যন্ত মাত্র ৬১ লাখ মার্কিন ডলার সহায়তা পাওয়া গেছে। এটা যা আবেদন করা হয়েছিল তার ৫ শতাংশ।

৪ অক্টোবর ৪ ক্যাটাগরির প্রলয়ঙ্করী ঝড় ম্যাথিউয়ের আঘাতে অন্তত ৪৭৩ জন প্রাণ হারায়। ঝড়টি ঘণ্টায় ১৪৫ মাইল বেগে বয়ে যায়।

বান সোমবার বলেন, ঝড়ে দেশটিতে যে ক্ষয়ক্ষতি হয়েছে তাতে সেখানকার বাসিন্দাদের প্রয়োজন মেটাতে ‘ব্যাপক সহায়তার’ প্রয়োজন। ঝড়ে বেশ কয়েকটি শহর ও গ্রাম প্রায় নিশ্চিহ্ন হয়ে যাওয়ায় ১৪ লাখ লোকের জরুরি ভিত্তিতে সহায়তা প্রয়োজন।

ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট হারিকেনে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর জন্য বৃহস্পতিবার ১ কোটি ২০ লাখ মার্কিন ডলার সহায়তার ঘোষণা দিয়েছে।

এই নিয়ে হাইতি, জ্যামাইকা ও বাহামাতে মার্কিন সরকারের সহায়তার পরিমাণ প্রায় ১ কোটি ৪০ লাখ মার্কিন ডলারে দাঁড়াল।

বানকি মুন গৃহায়ন ও টেকসই নগর উন্নয়নের ওপর হ্যাবিট্যাট থ্রি সম্মেলনে যোগ দিতে ইকুয়েডোরও সফর করবেন।

/এমপি/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
পারমাণবিক অস্ত্র ত্যাগে ‘ইতোমধ্যে রাজি হয়েছে’ ইরান: ট্রাম্প
আমি না থাকলে এত দিনে ইসরায়েলের অস্তিত্বই থাকত না: ট্রাম্প
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম