মুম্বাইয়ে অবৈধ নির্মাণ প্রকল্পবিরোধী অধিকারকর্মীকে মাথায় গুলি করে হত্যা

বিদেশ ডেস্ক
১৭ অক্টোবর ২০১৬, ১৬:২৬আপডেট : ১৭ অক্টোবর ২০১৬, ১৬:২৬
image

ভূপেন্দ্র ভিরা ভারতের মুম্বাইতে ৬১ বছর বয়সী তথ্য অধিকারকর্মী ভূপেন্দ্র ভিরাকে গুলি করে হত্যা করেছে এক দুর্বৃত্ত। শনিবার (১৬ অক্টোবর) নিজ বাড়িতে তাকে মাথায় গুলি করে হত্যা করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবর থেকে এসব কথা জানা গেছে। এদিকে কলকাতাভিত্তিক আনন্দবাজার জানিয়েছে, অবৈধ নির্মাণ প্রকল্পের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় বহুদিন থেকেই হুমকির মধ্যে ছিলেন তিনি। এ ঘটনায় কংগ্রেসের সাবেক এক কর্পোরেটর ও তার ছেলেকে গ্রেফতার করার খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।
পুলিশ জানায়, ঘটনার দিন সান্তা ক্রুজ এলাকার নিজ বাড়িতে বসে টিভি দেখছিলেন ভূপেন্দ্র। বাড়ির ভিতরে কাজে ব্যস্ত ছিলেন তার স্ত্রী। রাত ৯টার দিকে হঠাৎই আগ্নেয়াস্ত্র নিয়ে ঘরে ঢুকে আসে এক দুর্বৃত্ত। কিছু বুঝে ওঠার আগেই ভূপেন্দ্র ভিরার মাথায় গুলি করে সে। রক্তাক্ত অবস্থায় সেখানেই লুটিয়ে পড়েন তিনি। ভূপেন্দ্রর স্ত্রী খুশবুর দাবি, ঘরের ভিতরে থাকলেও গুলির শব্দ শুনতে পাননি তিনি। খুশবু বলেন, ‘আমি টিফিন তৈরি করছিলাম...পৌনে নয়টার দিকে কাজ শেষ করে ওয়াশরুমে যাই। টিভি চালু করা ছিল তাই আমি কোনও শব্দই শুনতে পাইনি’। ভূপেন বাড়ির সামনের দরজা খোলা রাখতে বলেছিলেন বলেও জানান তার স্ত্রী।
বেআইনি নির্মাণের জন্য এলাকায় একের পর এক জমি বেদখল হয়ে যাচ্ছিল। দীর্ঘদিন থেকেই জমি দখল আর অবৈধ নির্মাণের বিরুদ্ধে সোচ্চার ছিলেন স্থানীয় বাসিন্দা ভূপেন্দ্র ভিরা। অবৈধভাবে জমি দখলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার কারণে ভূপেন্দ্র ভিরাকে হত্যার শিকার হতে হয়েছে বলে অভিযোগ করেছেন মানবাধিকারকর্মী ও আম আদমি পার্টি নেতা অঞ্জলি দামানিয়া। ভূপেন্দ্র ভিরার সঙ্গে কাজ করতেন তিনি। ভূপেন্দ্র ভিরার দাবির বরাত দিয়ে কলকাতাভিত্তিক আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, ঘটনার আগে থেকেই ভূপেন্দ্র-সহ তার মতো আরও অনেককেই প্রাণহানির হুমকি দিচ্ছিল দুষ্কৃতীরা।
দামানিয়াসহ আরও বেশ কয়েকজন অধিকারকর্মী অভিযোগ করেছেন, তাদেরকে বিভিন্ন সময়ে হুমকি-ধামকি দেওয়া হয়েছিল। ভূপেন্দ্র ভিরা এ ধরনের হুমকি পাওয়ার অভিযোগ করেছিলেন কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। সম্প্রতি এলাকায় চারটি বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পৌর কর্মকর্তাদের কাছে অভিযোগ জানিয়েছিলেন ভূপেন্দ্র।
পরিবারের অভিযোগের ভিত্তিতে রাজ্জাক খান নামে এক কংগ্রেস সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। সোমবার সকালে রাজ্জাক ও তার ছেলে আমজাদকে গ্রেফতার করা হয়।

ভয়েস অব কালিনা নামের একটি সংগঠনের হয়ে কাজ করতেন ভূপেন্দ্র। দুই ছেলে ও এক মেয়ের জনক তিনি। চার বছর আগে তার ছেলেদের একজনকে ছুরিকাঘাতের শিকার হতে হয়েছে বলে অভিযোগ রয়েছে।

/এফইউ/বিএ/

সম্পর্কিত
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান