মসুলের মানুষকে বর্ম বানিয়ে নিজেদের রক্ষার চেষ্টা চালাচ্ছে আইএস!

বিদেশ ডেস্ক
১৯ অক্টোবর ২০১৬, ১২:০৬আপডেট : ১৯ অক্টোবর ২০১৬, ১৩:৪১
image

সোমবার থেকে মসুলে অভিযান শুরু করে ইরাকি বাহিনী ইরাকের মসুল শহরে সরকারি বাহিনীর তীব্র অভিযান থেকে নিজেকে রক্ষার জন্য জঙ্গি সংগঠন আইএস-এর সদস্যরা বেসামরিক নাগরিকদেরকে মানববর্ম হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় লোকজনকে জোর করে ওই এলাকায় আটকে রাখা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। মসুলের বাসিন্দাদের কাছ থেকে টেলিফোনে পাওয়া তথ্যের ভিত্তিতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সও বলছে আইএস মানববর্ম ব্যবহার করছে।
উল্লেখ্য, ২০১৪ সালের জুন মাসে জঙ্গিদের হাতে মসুল নগরীর পতন হয়। ইরাকের দ্বিতীয় বৃহত্তম এই নগরী আইএসের হাত থেকে মুক্ত করার জন্য গত কয়েক মাস ধরে প্রস্তুতি চলছিল। সোমবার ভোরে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে আনুষ্ঠানিকভাবে মসুল পুনরুদ্ধার অভিযান শুরুর ঘোষণা দেন ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি। মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলার সহযোগিতা নিয়ে সোমবার থেকে শুরু হওয়া সে অভিযান এরইমধ্যে তৃতীয় দিনে পা দিয়েছে।  
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয়রা ফোনে জানিয়েছেন- মসুলের সাধারণ মানুষ যখন শহর ছাড়ার চেষ্টা করছে তখন আইএস সদস্যরা তাদের বাধা দিচ্ছে। এলাকা ছাড়তে চাওয়া লোকজনকে তারা এমন সব ভবনে জড়ো হতে বলছে যেগুলো বিমান হামলার লক্ষ্যবস্তু। এমন প্রেক্ষাপটে মঙ্গলবার ওয়াশিংটনে সাংবাদিকদের পক্ষ থেকে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের মুখপাত্রের কাছে জানতে চাওয়া হয়, আইএস বেসামরিকদেরকে মানব বর্ম হিসেবে ব্যবহার করছে কিনা। জবাবে পেন্টাগনের মুখপাত্র জেফ ডেভিস বলেন, ‘এটা নিশ্চিত। তাদেরকে তাদের ইচ্ছের বিরুদ্ধে আটকে রাখা হচ্ছে। গত দিন আমরা জনসাধারণের এলাকা ছাড়ার ক্ষেত্রে কোন ধরনের পরিবর্তন দেখিনি।’

এদিকে মসুলের কাছাকাছি এলাকায় নতুন শরণার্থী কেন্দ্র চালু করতে কাজ শুরু করেছে জাতিসংঘ। ইরাকে নিয়োজিত জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক কর্মকর্তা লিসে গ্র্যান্ডে বলেন, অভিযানের শুরুর দিনগুলোতে দুই লাখ মানুষকে আশ্রয় দেওয়ার প্রয়োজন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ইরাকি সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে,সোমবারের অভিযান শুরুর পর প্রথম ২৪ ঘণ্টায় ২০টি গ্রাম পুনর্দখল করা হয়েছে।আর মঙ্গলবার কুর্দি বাহিনীর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়,মসুলের ৩০ কিলোমিটার পূর্ব পর্যন্ত যাওয়ার পর আপাতত আর অগ্রসর হচ্ছে না তারা। তবে পরবর্তী পর্যায়ের অভিযান শুরুর জন্য ইরাকি বাহিনী এগিয়ে যাচ্ছে। কুর্দি পেশমারগা বাহিনীর কর্নেল খাথার শেখান দাবি করেছেন, তার বাহিনী এরইমধ্যে তাদের লক্ষ্য অর্জন করতে পেরেছে,তাই তারা এখন খাজির এলাকায় অবস্থান করছেন।

ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুল আইএসের দখলে যায় ২০১৪ সালে। শহরটির জনসংখ্যা ২৫ লাখ। আইএস প্রধান,আবু বকর আল বাগদাদি তার তথাকথিত খিলাফত প্রতিষ্ঠার ঘোষণা দেয়ার জন্য মসুলকেই বেছে নেন। এ কারণে মসুল পুনরুদ্ধারের একটি প্রতীকী মূল্যও রয়েছে বলে মনে করছে পেন্টাগন। সূত্র: বিবিসি, রয়টার্স

/এফইউ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম