যুক্তরাষ্ট্রের পয়ঃনিষ্কাশন লাইনে দেড় লাখ গ্যালন বিষাক্ত রাসায়নিক!

বিদেশ ডেস্ক
১৯ অক্টোবর ২০১৬, ১৭:৩৫আপডেট : ১৯ অক্টোবর ২০১৬, ১৭:৪৪

যুক্তরাষ্ট্রের পয়ঃনিষ্কাশন লাইনে দেড় লাখ গ্যালন বিষাক্ত রাসায়নিক! যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের পয়ঃনিষ্কাশন লাইনে গিয়ে মিশেছে দেড় লাখ গ্যালন বিষাক্ত রাসায়নিক। একটি মার্কিন বিমান ঘাঁটি থেকে ভুলক্রমে এসব বিষাক্ত দূষিত পানি গিয়ে মিশে কলোরাডো স্প্রিংস এলাকার ওই পয়ঃনিষ্কাশন লাইনে। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

কলোরাডো স্প্রিংস এলাকার পিটারসন বিমান ঘাঁটি থেকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে। তবে ওই পিএফসি কতটা উচ্চমাত্রার রাসায়নিক সে সম্পর্কে বিমান ঘাঁটির তরফে কিছু জানানো হয়নি। তবে এটা শহরের পানি সরবরাহ ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করবে না।

গত সপ্তাহের কোনও এক সময়ে একটি স্টোরেজ ট্যাংক থেকে ওই বিষাক্ত পানি ছড়িয়ে পড়ে। এ ঘটনার কারণ এবং স্থানীয়দের মধ্যে এর ঝুঁকি কেমন হতে পারে সে বিষয়ে তদন্ত চালানো হচ্ছে।

পিএফসি জাতীয় রাসায়নিক পদার্থ এমনিতেই বেশ বিপজ্জনক। এর প্রভাবে ক্যানসারের মতো রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে।

/এমপি/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম