নতুন জাতিসংঘ মহাসচিবকে অভিনন্দন ওবামার

বিদেশ ডেস্ক
২০ অক্টোবর ২০১৬, ১০:৩৪আপডেট : ২০ অক্টোবর ২০১৬, ১০:৩৬

অ্যান্টোনিও গুতেরেস জাতিসংঘের পরবর্তী মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। একইসঙ্গে তিনি অঙ্গীকার করেছেন, যুক্তরাষ্ট্র জাতিসংঘের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ অব্যাহত রাখবে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

মঙ্গলবার টেলিফোনে পর্তুগালের সাবেক প্রেসিডেন্ট গুতেরেসের সঙ্গে কথা বলেন ওবামা। এ সময় তিনি কার্যকর ও জবাবদিহিতামূলক শান্তিরক্ষাসহ জাতিসংঘের সংস্কার কর্মসূচির ওপর গুরুত্বারোপ করেন। গুতেরেস আগামী ১ জানুয়ারি জাতিসংঘ মহাসচিবের দায়িত্ব নেবেন।

হোয়াইট হাউসের এক বিবৃতিতে জানানো হয়েছে, ওবামা জলবায়ু পরিবর্তন, বলপূর্বক অভিবাসন, টেকসই উন্নয়ন, অস্ত্র বিস্তার রোধ, মানবিক সহায়তা, সংঘাত প্রতিরোধ, শান্তিরক্ষা ও মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শনসহ ব্যাপক বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় জাতিসংঘের প্রচেষ্টায় অব্যাহত সহায়তা প্রদানের অঙ্গীকার করেন।

কার্যকর ও জবাবদিহিতামূলক শান্তিরক্ষা নিশ্চিত করা এবং প্রতিষ্ঠান হিসেবে জাতিসংঘকে আরও শক্তিশালী এবং আধুনিক করাসহ জাতিসংঘের সংস্কার কর্মসূচির ওপর গুরুত্বারোপ করেন ওবামা।

পর্তুগালের সাবেক প্রেসিডেন্ট অ্যান্টোনিও গুতেরেস এক দশক ধরে জাতিসংঘের শরণার্থী বিষয়ক প্রধানের দায়িত্ব পালন করেছেন।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সম্প্রতি এক বৈঠকে গুতেরেসকে জাতিসংঘ প্রধানের পদে নিয়োগের জন্য সর্বসম্মত সমর্থন দেয়। এবারই প্রথম সাত নারীসহ মোট ১৩ জন এ পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন।

/এমপি/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম