কিরকুকে হামলার দায় স্বীকার আইএস-এর, শহরে কারফিউ জারি

বিদেশ ডেস্ক
২১ অক্টোবর ২০১৬, ১৪:৪২আপডেট : ২১ অক্টোবর ২০১৬, ১৪:৪২
image

হামলায় আহত হওয়া এক কুর্দি ইরাকের তেলসমৃদ্ধ শহর কিরকুকের বেশ কয়েকটি ভবন ও একটি বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানোর দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএস। অনলাইনে দেওয়া এক বিবৃতিতে আইএস দায় স্বীকার করে বলে নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। এদিকে জঙ্গি হামলার প্রতিক্রিয়ায় কিরকুক শহরে কারফিউ জারি করেছে সরকার। ইরাকি বাহিনী যখন পুনরুদ্ধারের জন্য আইএস নিয়ন্ত্রিত শহর মসুলের দিকে ক্রমাগত এগিয়ে যাচ্ছে তখনই কিরকুকে এ হামলা চালানো হলো। নিজস্ব প্রতিনিধির বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, আইএস সদস্যদেরকে এখনও কিরকুকের রাস্তায় হাঁটাচলা করতে দেখা যাচ্ছে।
নিরাপত্তা সূত্রকে উদ্ধৃত করে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সকালে কিরকুকের বেশ কয়েকটি ভবন ও একটি বিদ্যুৎকেন্দ্রে হামলা চালায় জঙ্গিরা। তাদের সঙ্গে সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর ছয় সদস্য নিহত হন। পাশাপাশি বিদ্যুৎকেন্দ্র রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা দুই ইরানি নাগরিককেও হত্যা করে জঙ্গিরা। পরে বেশ কয়েকটি ভবন থেকে জঙ্গিদের হটিয়ে দেয় ইরাকি বাহিনী। ইরাকি বাহিনীর গুলিতে কিংবা আত্মঘাতী হামলা চালাতে গিয়ে অন্তত আট জঙ্গি নিহত হয়। এখনও একটি হোটেল ও একটি মসজিদ থেকে আইএসকে হটাতে গোলাগুলি চলছে বলে জানিয়েছে রয়টার্স। স্থানীয়রা জানিয়েছেন, তারা বৃহস্পতিবার দিনগত রাত একটা থেকেই গোলাগুলির শব্দ শুনছেন।
কিরকুকের বেশ কয়েকটি ভবনে জঙ্গি হামলা হয়
আল জাজিরার প্রতিনিধি বলেন, ‘তারা (আইএস) পুলিশ ভবনগুলোর দিকে অগ্রসর হতে হতে হামলা চালাতে থাকে। এগুলোর একটি পুরনো পুলিশ ভবন এবং একটি সরকারি ভবন।  আইএস সদস্যদেরকে এখনও কিরকুকের রাস্তায় হাঁটতে দেখা যাচ্ছে।’  
রয়টার্স জানায়, এক অনলাইন বিবৃতিতে আইএস-এর পক্ষ থেকে হামলার দায় স্বীকার করা হয়েছে। এ ঘটনার পর কর্তৃপক্ষ কিরকুকে কারফিউ জারি করেছে। পরিশোধিত তেল উৎপাদন কেন্দ্রগুলো হামলার শিকার হয়নি এবং শহরের বিদ্যুৎ সংযোগ নিরবিচ্ছিন্ন রয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।  

উল্লেখ্য, আইএস-এর আধিপত্যে কিরকুক থেকে ইরাকি বাহিনী প্রত্যাহার করে নেওয়ার পর ২০১৪ সালে শহরটির নিয়ন্ত্রণ নেয় কুর্দি পেশমারগা বাহিনী। মার্কিন নেতৃত্বাধীন জোটের সহযোগিতা নিয়ে ইরাকি বাহিনী ও কুর্দিরা মসুল শহর পুনরুদ্ধারে অভিযান শুরু করার চারদিনের মাথায় কিরকুকে এ হামলা হলো।

/এফইউ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম