জাপানে ৬.২ মাত্রার ভূমিকম্প

বিদেশ ডেস্ক
২১ অক্টোবর ২০১৬, ১৯:০৮আপডেট : ২১ অক্টোবর ২০১৬, ১৯:১০

ভূমিকম্প
জাপানে শুক্রবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ২। স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। তবে এতে তাৎক্ষণিকভাবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। কোনও সুনামি সতর্কতাও জারি করা হয়নি।

প্রাথমিকভাবে এটিকে ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প বলা হলেও পরে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, প্রকৃতপক্ষে এটি ছিল ৬ দশমিক ২ মাত্রার। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল কুরাওইয়োশি এলাকা সংলগ্ন ওসাকা’র পশ্চিমে ভূপৃষ্ঠের ৬ দশমিক ৩ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের ফলে বিদ্যুৎ বিপর্যয়ের মুখে পড়েন প্রায় ৮০ হাজার স্থানীয় বাসিন্দা। পরে অবশ্য বেশিরভাগ এলাকার বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়ে আসে।

এদিকে, ভূমিকম্পের ফলে জাপানের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কোনও ক্ষতি হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সির পক্ষ থেকে আগামী কয়েকদিনে আফটার শক হতে পারে বলে লোকজনকে সতর্ক করে দেওয়া হয়েছে। সূত্র: সিএনএন।

/এমপি/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম