ত্রাণ বিতরণকালে নিরাপত্তা বাহিনীর গুলিতে কিশোরী নিহত

বিদেশ ডেস্ক
২৬ অক্টোবর ২০১৬, ২১:৪০আপডেট : ২৬ অক্টোবর ২০১৬, ২১:৫৫

ত্রাণ বিতরণকালে নিরাপত্তা বাহিনীর গুলিতে কিশোরী নিহত হারিকেন বিধ্বস্ত হাইতিতে মঙ্গলবার ত্রাণ বিতরণকালে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দেয়। এ সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে এক কিশোরী নিহত হয়। এছাড়া আহত হন অন্তত পাঁচজন। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে হাইতি’র জাতিসংঘ মিশন।

বুধবার এক বিবৃতিতে হাইতি সরকার জানিয়েছে, ত্রাণ বিতরণকালে লুটেরারা পুলিশ ও জাতিসংঘ শান্তিরক্ষীদের দিকে পাথর ছুড়ে মারলে এর জবাব হিসেবে টিয়ার গ্যাস ও প্রজেক্টাইল ছোড়া হয়।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর ডামে-ম্যারির সমুদ্রবন্দরে মঙ্গলবার বিকেলে বিতরণের জন্য কলম্বিয়ার একটি ত্রাণবাহী জাহাজ থেকে অতি প্রয়োজনীয় সহায়তা সামগ্রী নামানোর সময় হুড়োহুড়ি ও বিশৃঙ্খলা দেখা দিলে নিরাপত্তা বাহিনী গুলি চালায়।

হাইতিতে জাতিসংঘের মানবিক সাহায্য সমন্বয়কারী কর্মকর্তা মুরাদ ওয়াহ্বা বলেন, ‘হাইতির ন্যাশনাল পুলিশকে ত্রাণকাজে সহায়তাকারী ব্রাজিলীয় শান্তিরক্ষী বাহিনীর সদস্যরা রবার বুলেট ও দুটি কাঁদানে গ্যাস গ্রেনেড নিক্ষেপ করে।’

মন্থর গতিতে ত্রাণ সরবরাহের প্রতিবাদে লোকজন বিক্ষোভ করলে ন্যাশনাল পুলিশ সদস্যরা তাদের ওপর গুলি চালায়। তিন সপ্তাহ আগে প্রলয়ঙ্করী ঝড়টি আঘাত হানে। এতে অন্তত ৫৪৬ জনের প্রাণহানি ও ১ লাখ ৭৫ হাজার লোক গৃহহীন হয়ে পড়ে।

মুরাদ জানান, নিহত মেয়েটির বুকে একটি গুলি লাগে। আহত তিনজনের দেহেও গুলি লেগেছে। এই ঘটনা সম্পর্কে জাতিসংঘ তদন্ত চালাচ্ছে।

জাতিসংঘ মহাসচিব বান কি-মুন সম্প্রতি ঝড়ের আঘাতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত দেশটিতে জরুরি সহায়তা না পৌঁছানোয় দুঃখ ও হতাশা ব্যক্ত করেন।

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
পারমাণবিক অস্ত্র ত্যাগে ‘ইতোমধ্যে রাজি হয়েছে’ ইরান: ট্রাম্প
আমি না থাকলে এত দিনে ইসরায়েলের অস্তিত্বই থাকত না: ট্রাম্প
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম