ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি

আন্তর্জাতিক ডেস্ক
২০ এপ্রিল ২০২৪, ১৩:২৩আপডেট : ২০ এপ্রিল ২০২৪, ১৩:২৩

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের একটি আদালতের বাইরে এক ব্যক্তি নিজের গায়ে আগুন লাগিয়ে দিয়েছেন। শুক্রবার (১৯ এপ্রিল) ওই সময় আদালতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিচার চলছিল। কর্মকর্তারা বলছেন, এই আত্মাহুতির চেষ্টার নিশানা ট্রাম্প ছিলেন না। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

আদালতের বাইরে অবস্থান নেওয়া বিভিন্ন টেলিভিশনের ক্যামেরার সামনে ওই ব্যক্তি নিজের গায়ে আগুন দেন। বেশ কয়েক মিনিট তিনি আগুনে পুড়েন।

এক প্রত্যক্ষদর্শী নাম প্রকাশ না করার শর্তে রিপোর্টারদের বলেছেন, তিনি বেশ কিছু সময় পুড়ছিলেন। খুব ভয়াবহ দৃশ্য ছিল তা।

কর্মকর্তারা বলছেন, ত্রিশের কোটায় থাকা ওই ব্যক্তি বেঁচে আছেন। তবে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন হাসপাতালে।

প্রত্যক্ষদর্শীদের কয়েকজন বলেছেন, গায়ে দাহ্য তরল ঢেলে আগুন দেওয়ার আগে ওই ব্যক্তি একটি ব্যাগ থেকে কয়েকটি লিফলেট বের করে আকাশের দিকে ছুড়ে মারেন। লিফলেটগুলোর একটিতে ‘দুষ্ট কোটিপতিদের’ কথা থাকলেও ট্রাম্পের কোনও উল্লেখ ছিল না।

নিউ ইয়র্ক পুলিশ ওই ব্যক্তিকে ম্যাক্স আজ্জারেল্লো হিসেবে শনাক্ত করেছে। তিনি ফ্লোরিডার সেন্ট অগাস্টিনের বাসিন্দা। দৃশ্যত তিনি ট্রাম্প ও বিচারের জড়িত কাউকে নিশানা করেননি।

এক সংবাদ সম্মেলনে পুলিশের ডেপুটি কমিশনার তারিক শেপার্ড বলেছেন, এই মুহূর্তে আমরা তাকে একজন ষড়যন্ত্রবাদী তাত্ত্বিক হিসেবে চিহ্নিত করছি। এখান থেকে আমরা তদন্ত শুরু করব।   

/এএ/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের