৪০ বছরে বন্যপ্রাণী কমেছে প্রায় ৬০ শতাংশ

বিদেশ ডেস্ক
২৭ অক্টোবর ২০১৬, ১০:২০আপডেট : ২৭ অক্টোবর ২০১৬, ১০:২৩

৪০ বছরে বন্যপ্রাণী কমেছে প্রায় ৬০ শতাংশ ১৯৭০ সালের পর থেকে পৃথিবীতে বন্যপ্রাণীর সংখ্যা অন্তত ৬০ শতাংশ কমে গেছে। এমনটাই দাবি করেছেন ‘দ্য লিভিং প্ল্যানেট রিপোর্ট’-এর গবেষকরা। পরিবেশবাদী গ্রুপ ডব্লিউডব্লিউএফ এবং জুলোজিক্যাল সোসাইটি অব লন্ডন বলছে, এই ধারা চলতে থাকলে, ২০২০ সাল নাগাদ পৃথিবীর দুই তৃতীয়াংশ বন্যপ্রাণী হারিয়ে যাবে।

বন ধ্বংস, জনসংখ্যা বৃদ্ধি, মানুষের অতিরিক্ত শিকার বা মাছ ধরা এবং জলবায়ু পরিবর্তনকে এজন্য দায়ী করেছেন গবেষকরা।

গত ৪০ বছরে বিশ্বে বন্যপ্রাণী কমেছে ৫৮ শতাংশ। পরিসংখ্যানে বলা হচ্ছে, যেসব প্রাণী লেক, নদী ও জলাভূমিতে বাস করে তারা বেশি ক্ষতির মুখে পড়ছে।

যে পদ্ধতিতে এই হিসাব বের করা হয়েছে সেটা নিয়ে এখন সমালোচনা হচ্ছে। দ্য লিভিং প্ল্যানেট রিপোর্ট প্রতি দুই বছর পর পর প্রকাশিত হয়। এর উদ্দেশ্য বিশ্বের বন্যপ্রাণীদের অবস্থান তুলে ধরা।

২০১৪ সালে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছিল, গত ৪০ বছরে বন্যপ্রাণী অর্ধেকে নেমে এসেছে।

পরিবেশবাদী গ্রুপ ডব্লিউডব্লিউএফ একজন গবেষক বলছেন ড. বেরেট বলেন, কিছু কিছু গ্রুপের প্রাণীর অবস্থা অন্যান্যদের চেয়ে তুলনামূলক বেশি খারাপ। এদের মধ্যে আফ্রিকার হাতি ও হাঙ্গরের সংখ্যা দিন দিন কমছে। সূত্র: বিবিসি বাংলা।

/এমপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম