শাখারভ পুরস্কার জিতলেন দুই ইয়াজিদি নারী

বিদেশ ডেস্ক
২৭ অক্টোবর ২০১৬, ২২:৪৬আপডেট : ২৭ অক্টোবর ২০১৬, ২২:৫৬

শাখারভ পুরস্কার জিতলেন দুই ইয়াজিদি নারী

ইসলামিক স্টেটের কবলে পড়ে যৌন দাসত্বের শিকার হওয়া ও বন্দিদশা থেকে পালিয়ে আসা দুই ইয়াজিদি নারী মানবাধিকার বিষয়ক সম্মানজনক পুরস্কারে ভূষিত হয়েছেন।

ইসলামিক স্টেটের হাতে আটককৃত হাজার হাজার ইয়াজিদি নারীর মধ্যে দুইজন নাদিয়া মুরাদ বাসি এবং লামিয়া আজি বাশার ২০১৬ সালের শাখারভ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।

সোভিয়েত বিজ্ঞানী অ্যান্দ্রেই শাখারভের সম্মানে প্রতি বছর চিন্তার স্বাধীনতা বিষয়ক এই পুরস্কার দেওয়া হয়ে থাকে।

ইউরোপীয় পার্লামেন্টের উদারপন্থী এএলডিইর প্রধান গাই ভেরফস্টেড বলেন, ‘অমানবিক নিষ্ঠুরতার বিপরীতে অবিশ্বাস্য সাহস দেখানোর জন্য এই দুই নারীকে এই পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমি তাদের জন্য অত্যন্ত গর্বিত বোধ করছি।’

নাদিয়া ও লামিয়া উভয়েই ইসলামিক স্টেট সদস্যদের দ্বারা প্রহৃত, ধর্ষিত ও নিপীড়িত হন, কিন্তু অত্যন্ত বুদ্ধিমত্তা ও সাহসের সঙ্গে পালিয়ে আসতে সক্ষম হন।

প্রসঙ্গত, গত বছর সৌদি আরবের ব্লগার রাইফ বাদাউয়িকে এই পুরস্কার দেওয়া হয়। তিনি বর্তমানে ‘ইসলাম অবমাননা’র দায়ে দশ বছরের কারাদণ্ড ভোগ করছেন।

সূত্র: বিবিসি

/ইউআর/       

সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম