সিরিয়ার স্কুলে বিমান হামলা তদন্তের আহ্বান জাতিসংঘের

বিদেশ ডেস্ক
২৮ অক্টোবর ২০১৬, ১৯:২৫আপডেট : ২৮ অক্টোবর ২০১৬, ১৯:২৮

বিমান হামলা থেকে বাদ যায়নি স্কুলও। জাতিসংঘ মহাসচিব বান কি-মুন অবিলম্বে সিরিয়ার স্কুলে বিমান হামলার ঘটনার তদন্ত দাবি করেছেন। বুধবার সিরিয়ার ওই স্কুলে ভয়াবহ হামলাটিতে ২০ জনের বেশি শিশু নিহত হয়েছে। শুক্রবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

মানবাধিকার কর্মীরা জানিয়েছেন, বিদ্রোহী অধিকৃত ইদলিবের একটি গ্রামে অবস্থিত একটি স্কুল লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

জাতিসংঘের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, আসন্ন শীত মৌসুমে সিরিয়ার যুদ্ধ পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ রূপ নেবে। জাতিসংঘের সিরিয়া বিষয়ক মানবিক সহায়তা প্রধান জান এগল্যান্ড বলেন, নির্মম এই সংঘাত আরও নিষ্ঠুর হয়ে উঠছে। এই যুদ্ধে ক্ষতিগ্রস্ত বেসামরিক লোকের সংখ্যা বেড়েই চলছে।

ইউনিসেফ জানিয়েছে, ১১ অক্টোবর থেকে ইদলিবসহ সিরিয়ার ৫টি স্কুল লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এগুলো ‘অমানবিক হামলা’।

বৃহস্পতিবার সিরিয়ার জরুরি সহয়তাকারী ও ব্রিটেনভিত্তিক একটি মানবাধিকার সংগঠন জানিয়েছে, ইদলিবে ওই হামলার ঘটনার মৃতের সংখ্যা বেড়ে ৩৫ জনে দাঁড়িয়েছে। এদের অধিকাংশই শিশু।

আলেপ্পো থেকে ৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে হাস গ্রামে বোমাটি ফেলা হয়েছে। বিমান হামলার কারণে শিশুরা তাড়াতাড়ি বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিল। রাশিয়া বা সিরিয়া এই ঘটনার জন্য দায়ী নয় বলে মস্কোর পক্ষ থেকে জানানো হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগোর কোনাশেঙ্কোভ বলেন, এই অভিযোগটি ভিত্তিহীন। আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে। একটি রুশ ড্রোন বৃহস্পতিবার স্কুলের ছাদটিকে অক্ষত দেখেছে।

/এমপি/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম