ভারতে কারারক্ষীকে হত্যা করে জেল পলায়ন: পুলিশের অভিযানে নিহত ৮

বিদেশ ডেস্ক
৩১ অক্টোবর ২০১৬, ১৩:৩৯আপডেট : ৩১ অক্টোবর ২০১৬, ১৩:৪৩
image

ভোপাল সেন্ট্রাল জেল ভারতের ভোপালে এক নিরাপত্তারক্ষীকে হত্যার পর জেল থেকে পালিয়ে যাওয়া আট কারাবন্দিকে হত্যা করেছে দেশটির পুলিশ। জেল থেকে ১০ কিলোমিটার দূরে আচারপুরা গ্রামে তাদের ঘিরে ফেলে পুলিশ। সেখানেই তাদের মেরে ফেলা হয়। ভারতীয় সংবাদমাধ্যমগুলো খবরটি নিশ্চিত করেছে। নিহত আট কারাবন্দি ভোপালের নিষিদ্ধ ঘোষিত সংগঠন স্টুডেন্ট’স ইসলামিক মুভমেন্ট অব ইন্ডিয়া (সিমি)-এর সদস্য বলেও দাবি করা হয়েছে।
রবিবার (৩০ অক্টোবর) দিনগত রাত ২টা থেকে ৩টার দিকে ভোপাল সেন্ট্রাল জেল থেকে পালিয়ে যায় ৮ কারাবন্দি। পালানোর সময় জেলের প্রধান কনস্টেবল রমাশঙ্করকে খুন করে তারা। এরপর বিছানার চাদর দিয়ে দড়ি বানিয়ে জেলের দেয়াল টপকায় আট বন্দি। তারা মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রের বাসিন্দা এবং তাদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড, দেশদ্রোহিতা ও ডাকাতির অভিযোগ রয়েছে। এরমধ্যে তিনজন আবার তিন বছর আগে জেল পলায়নের পর সম্প্রতি আটক হয়েছিলেন। রবিবার মধ্যরাতে আট বন্দির জেল পলায়নের পর পরই ভোপালে নিরাপত্তা জোরদার করা হয়। শুরু হয় তল্লাশি অভিযান।
কয়েক ঘণ্টা পর ভোপাল সেন্ট্রাল জেলের আট-দশ কিলোমিটারের মধ্যে তাদের সন্ধান পাওয়া যায়। এরপর পুলিশের অভিযানে আট বন্দি নিহত হয়। পুলিশের দাবি, জেল-পলাতকরা চামচ ও প্লেট নিয়ে তাদের ওপর হামলা চালিয়েছিল। আর সেকারণে পুলিশ ওই কারাবন্দিদেরকে হত্যা করতে বাধ্য করেছে। অবশ্য ওই কারাবন্দিদের সঙ্গে যে কোনও ধরনের আগ্নেয়াস্ত্র ছিল না তা স্বীকার করেছে পুলিশ।
এদিকে মধ্যপ্রদেশ সরকারের কাছে এ ব্যাপারে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। জেল সুপার-সহ সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সূত্র: এনডিটিভি, এবিপি আনন্দ

/এফইউ/

 

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম