ব্রিটিশ ভূমিতে জঙ্গি হামলার আশঙ্কা গোয়েন্দা সংস্থা প্রধানের

বিদেশ ডেস্ক
০১ নভেম্বর ২০১৬, ১৬:২২আপডেট : ০১ নভেম্বর ২০১৬, ১৬:২৭

ব্রিটিশ ভূমিতে জঙ্গি হামলার আশঙ্কা গোয়েন্দা সংস্থা প্রধানের

যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা এমআই ফাইভের পরিচালক অ্যান্ড্রু পার্কার ব্রিটিশ ভূমিতে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন ২০১৩ সালের জুনের পর থেকে ব্রিটেনে মোট ১২টি হামলার জঙ্গি হামলার পরিকল্পনা ব্যর্থ হয়েছে।

ব্রিটেনের কর্মকর্তারা জানান, জঙ্গিদের হামলার বেশিরভাগ পরিকল্পনার পূর্বাভাস গোয়েন্দাদের কাছ থেকে পাওয়া গিয়েছে এবং সেসব ঠেকানোও গেছে। যদিও সবকয়টি ক্ষেত্রে তা সম্ভব হয়নি।

গোয়েন্দা সংস্থার মতে, ব্রিটেনের ওপর হামলা হওয়ার আশঙ্কা ‘গুরুতর’ পর্যায়ে চলে গেছে। এমআই ফাইভের পরিচালক অ্যান্ড্রু পার্কার বলেন, ‘এই সময়ে সবচেয়ে বড় হুমকি হচ্ছে সন্ত্রাসবাদ ও আইএস। এমআই ফাইভ, জিসিএইচকিউ এবং পুলিশ যৌথ প্রচেষ্টায় অনেক হামলাই ঠেকিয়ে দিতে পেরছে, যদিও সব নয়। কিন্তু আইএস এখনও অনেক বড় চ্যালেঞ্জ।’

তিনি আরও জানান, জঙ্গি হামলা ঠেকাতে লন্ডনসহ অন্যান্য ব্রিটিশ নগরীতে অস্ত্র আইন জোরদার করা হচ্ছে। কেননা, অস্ত্রের সহজলভ্যতা রাস্তার বখাটেদেরও জঙ্গি করে তুলতে পারে।

অ্যান্ড্রু পার্কার মনে করেন, ২০১৩ সালে এডওয়ার্ড স্নোডেন যে সকল তথ্য ফাঁস করেছেন তাতে শত্রুরাই উপকৃত হয়েছে। তিনি বলেন, ‘এমন নয় যে আমাদের নিরাপত্তার খাতিরেই নিরাপত্তা প্রয়োজন।’   

উল্লেখ্য, এমআই ফাইভের ১০৭ বছরের ইতিহাসে এখন পর্যন্ত মোট ১৭ জন মহাপরিচালক দায়িত্ব পালন করেছেন। কিন্তু ১৯৯৩ সালের আগে পর্যন্ত রাষ্ট্রীয়ভাবেই তাদের পরিচয় গোপন রাখা হতো। জনপরিসরে কোন বিষয় নিয়ে মন্তব্যও করতেন না তারা।তবে সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানকে এক বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন অ্যান্ড্রু পার্কার। সেই সাক্ষাৎকারেই তিনি এই আশঙ্কা প্রকাশ করেছেন।

সূত্র: এক্সপ্রেস, গার্ডিয়ান

/ইউআর/      

সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক