যুক্তরাষ্ট্রে পাইপলাইনবিরোধী সমাবেশে কয়েক লাখ ফেসবুক চেকইন

বিদেশ ডেস্ক
০১ নভেম্বর ২০১৬, ১৭:৫২আপডেট : ০১ নভেম্বর ২০১৬, ১৮:০১

যুক্তরাষ্ট্রে পাইপলাইনবিরোধী সমাবেশে কয়েক লাখ ফেসবুক চেকইন

যুক্তরাষ্ট্রের নর্থ ডাকোটায় পরিবেশবাদী আন্দোলন স্ট্যান্ডিং রকের সঙ্গে সংহতি জানিয়ে সামাজিকমাধ্যম ফেসবুকে চেক ইন দিয়েছেন কয়েক লাখ ব্যবহারকারী। ফেসবুক চেক ইন থেকে আন্দোলনকারীদের ওপর নজরদারি করা হচ্ছে বলেও দাবি করেছেন এক ফেসবুক ব্যবহারকারী।

সোমবার সকালে প্রকাশিত ওই পোস্টে বলা হয়, মর্টন কাউন্টি শেরিফের কার্যালয় থেকে ফেসবুক চেক ইনের ওপর ভিত্তি করে পানি রক্ষার আন্দোলনকারীদের ওপর নজর রাখা হচ্ছে।

দেখা গেছে, ৯০টি নেটিভ আমেরিকান রাজ্য থেকে ফেসবুক ব্যবহারকারীরা ‘স্ট্যান্ডিং রক’ আন্দোলনে চেক ইন দিচ্ছেন। যারা চেক ইন দিয়েছেন তাদের অনেকেই ছিলেন সমাবেশের স্থান থেকে ভৌগলিকভাবে হাজার হাজার মাইল দূরে।

এমন এক ব্যবহারকারী, কানেকটিকাটের বাসিন্দা লিন্ডসে জোন্স বলেন, ‘আমার মনে হয় এটা সংহতি প্রকাশের জন্য সুন্দর একটি মাধ্যম। বালুর মধ্যে মাথা গুজে থাকার চেয়ে তো অনেক ভালো। সত্যিকারের আন্দোলন সংগঠিত করার দক্ষতা স্বাভাবিকভাবেই সবার মধ্যে থাকবে না।’  

সোমবার বিকেল পর্যন্ত এই চেক ইনের সংখ্যা ছিলো ৮ লাখ ৭০ হাজার।

এই আন্দোলনের কর্মীরা অনেকেই বিক্ষোভ সমাবেশের ওপর খুব নিচু দিয়ে হেলিকপ্টার উড়ে যাওয়ার কথা জানিয়ে এই নজরদারির নিন্দা জানান।  

তবে শেরিফ কার্যালয়ের এক মুখপাত্র ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ানকে বলেন, শেরিফ কার্যালয় থেকে ফেসবুক চেক ইন ধরে নজরদারি করার গুজব সম্পূর্ণ মিথ্যা।

উল্লেখ্য, আন্দোলনকারীদের মতে অপরিশোধিত তেল পরিবহনের জন্য নর্থ ডাকোটা থেকে শিকাগোর পরিশোধনাগার পর্যন্ত প্রস্তাবিত পাইপলাইন স্থাপিত হলে তা আদিবাসী গোষ্ঠীর জীবনযাপন ও পরিবেশের ওপর প্রভাব ফেলবে। সবচেয়ে বড় প্রভাব পড়বে পানির ওপর।

তবে এই প্রকল্পের পক্ষে থাকা উন্নয়ন সংস্থাগুলোর দাবিমতে এই প্রকল্প আদিবাসীদের ওপর কোন প্রভাব ফেলবে না। অাগস্টে শুরু হওয়া এই আন্দোলনে এখন পর্যন্ত ১৪০ জনকে আটক করা হয়েছে। আন্দোলনকারী ও কর্তৃপক্ষ পরস্পরকে মারমুখী আচরণের জন্য দায়ী করে আসছে। সূত্র: সিএনএন, গার্ডিয়ান।

/ইউআর/    

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম