নারীর যাজক হওয়ার বন্ধ পথ কখনও খুলবে না: পোপ

বিদেশ ডেস্ক
০২ নভেম্বর ২০১৬, ১২:৪১আপডেট : ০২ নভেম্বর ২০১৬, ১৬:২৮

পোপ ফ্রান্সিস নারীরা কখনও রোমান ক্যাথলিক চার্চ-এর যাজক হতে পারবেন না বলে মন্তব্য করেছেন পোপ ফ্রান্সিস। এ ঘোষণা আর্জেন্টাইন বংশোদ্ভূত বর্তমান পোপের অবস্থানের কোনও পরিবর্তন নয়। কারণ এর আগেও তিনি এমন মন্তব্য করেছিলেন। সবসময়ই তিনি বলে আসছেন, নারীদের যাজক হওয়ার পথ রুদ্ধ। সংবাদ সম্মেলনে এক সুইডিশ সাংবাদিকের প্রশ্নের উত্তরেও তিনি বলেছেন, এই নিষেধাজ্ঞা স্থায়ী হওয়া উচিত।

মঙ্গলবার সুইডেন থেকে রোমের ফেরার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পোপ ফ্রান্সিস। এ সময় তিনি নারীদের পোপ হতে না পারার বিষয়ে ১৯৯৪ সালের অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি বলেন, ‘সেইন্ট পোপ দ্বিতীয় জন পল সর্বশেষ এ বিষয়টি পরিষ্কার করেছেন এবং এটা বহাল রয়েছে, এটা বহাল রয়েছে।’

এ সময় পোপকে প্রশ্ন করা হয়, নারীরা কি কখনো পোপ হতে পারবেন না? কখনোই না?

উত্তরে পোপ ফ্রান্সিস বলেন, আপনি যদি সেইন্ট দ্বিতীয় জন পলের ঘোষণা ভালোভাবে পড়ে থাকেন তাহলে সেই নির্দেশনা এখনও অব্যাহত রয়েছে।

তিনি বলেন, নারীরা অন্য অনেক কাজে পুরুষের চেয়ে অপেক্ষাকৃত ভালো করতে পারেন।

যাজক হিসেবে সবসময়ই পুরুষদের নির্বাচিত করায় বারবারই প্রশ্নের মুখে পড়েছে চার্চ। কয়েকশ বছর থেকেই যাজকের দায়িত্ব গ্রহণের সুযোগ থেকে বঞ্চিত রয়েছেন নারীরা। সূত্র: দ্য গার্ডিয়ান।

/এমপি/

সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি