যুক্তরাষ্ট্র ও বিশ্ববাসীর ভাগ্য সংকটাপন্ন: ওবামা

বিদেশ ডেস্ক
০৩ নভেম্বর ২০১৬, ০৯:১৫আপডেট : ০৩ নভেম্বর ২০১৬, ০৯:৩৫

বারাক ওবামা আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও বিশ্ববাসীর ভাগ্য সংকটাপন্ন অবস্থায় রয়েছে। রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বহু কষ্টে অর্জিত নাগরিক অধিকারের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছেন। বুধবার যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনায় দেওয়া এক ভাষণে এমন মন্তব্য করেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

বারাক ওবামা বলেন, যুক্তরাষ্ট্রের ভাগ্য এখন আপনাদের হাতে। বিশ্বের দোদুল্যমান ভাগ্য এখন আপনাদের দ্বারা নিশ্চিত হবে। দক্ষিণ ক্যারোলিনার অধিবাসীরা, আশা করছি আপনারা এটিকে সঠিক পথেই নিয়ে যাবেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি এবার নির্বাচনে দাঁড়াইনি। কিন্তু আমি এটা বলতে পারি যে, সততা, ভদ্রতা, ন্যায়বিচার, অগ্রগতি, গণতন্ত্র এ সবকিছুই নিশ্চিত হবে ব্যালটের মাধ্যমে।

এদিকে ওবামার হিলারির পক্ষে প্রচারণা চালানোর তীব্র সমালোচনা করেছেন ডোনাল্ড ট্রাম্প। ওবামাকে উদ্দেশ্য করে তিনি বলেন, হিলারির পক্ষে প্রচারণা বন্ধ করে দেশ পরিচালনায় মনোযোগ দিন। সত্যি কথা হচ্ছে, আগামী চার বছরের জন্য যুক্তরাষ্ট্রের জনগণ ফের কোনও ওবামাকে চায় না।

ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিলারি ক্নিনটনকে গত বেশ কয়েকদিন ধরে 'বিপর্যস্ত' দেখাচ্ছে বলেও মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প।

/এমপি/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক