মসুলে আইএসের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বাগদাদি, টার্গেট তুরস্ক

বিদশে ডেস্ক
০৩ নভেম্বর ২০১৬, ১৩:৪৪আপডেট : ০৩ নভেম্বর ২০১৬, ১৩:৪৬

আবু বকর আল-বাগদাদি ইরাকের মসুলে যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় ইরাকি ও কুর্দি বাহিনীর চলমান আইএস বিরোধী অভিযান শুরুর পর প্রথমবারের মতো অডিও বার্তা দিয়েছেন আইএস প্রধান আবু বকর আল-বাগদাদি। এতে তিনি বলেছেন, মসুলে আইএসের জয়ের ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী। সিরিয়ায় আইএসের বিরুদ্ধে লড়াইরত তুর্কি বাহিনীর ওপর ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন বাগদাদি। তুর্কি সেনাদের ওপর ক্রোধের আগুন ঢেলে দিয়ে মসুলের লড়াই তুরস্ক পর্যন্ত নিয়ে যেতে তিনি আইএস জঙ্গিদের প্রতি আহ্বান জানান।

৩১ মিনিটের এই বার্তাটি বৃহস্পতিবার অনলাইনে প্রকাশিত হয়। তবে এটি আদৌ বাগদাদি’র কণ্ঠস্বর কিনা এখনও পর্যন্ত এর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

বাগদাদি বলেন, তুর্কি আজ আপনাদের এলাকায় প্রবেশ করেছে এবং জিহাদকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। তাই তুরস্ক দখল করুন এবং তাদের নিরাপত্তাকে আতঙ্কে পরিণত করুন।

অডিও বার্তায় বাগদাদি বলেন, এই প্রচণ্ড লড়াই, পুরো যুদ্ধ এবং মহান জিহাদ শুধু আমাদের বিশ্বাস বাড়িয়ে তুলছে। এগুলো আমাদের জয়ের পূর্বলক্ষণ।

আইএসের আত্মঘাতী জঙ্গিদের উদ্দেশ্যে বাগদাদি বলেন, ‌‌অবিশ্বাসীদের রাতগুলোকে দিনে পরিণত করুন। তাদের ভূমিকে মরুভূমিতে পরিণত করুন এবং তাদের রক্তে নদী বইয়ে দিন।

এদিকে এই কথিত অডিও বার্তার সত্যতা নিশ্চিত হওয়ার আগেই আবু বকর আল-বাগদাদি ইরাকের মসুল শহরে আটকা পড়েছেন বলে খবর পাওয়া গেছে। একজন পদস্থ কুর্দি কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

ইরাকের কুর্দি রিজিওনাল ব্যুরোর সভাপতি ফুয়াদ হোসেইন দ্য ইন্ডিপেন্ডেন্টকে বলেছেন, বাগদাদিকে গত ৯ মাসে জনসমক্ষে দেখা যায়নি। তবে খুব সম্ভবত তিনি বেঁচে আছেন এবং মসুলেই অবস্থান করছেন।

সেনাবাহিনীর মসুল অভিযানে আইএস প্রধান নিহত হলে এই জঙ্গি গোষ্ঠীর যুদ্ধ করার ক্ষমতায় বিপর্যয় ঘটবে বলে উল্লেখ করেন এই কুর্দি নেতা। তিনি বলেন, বাগদাদি মসুলে রয়েছেন এবং তার মৃত্যু দায়েশের অস্তিত্বকে ধ্বংসের মুখে ঠেলে দেবে।

বাগদাদি নিহত হলে আইএসের নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলো দ্রুততার সঙ্গে দখলমুক্ত হবে বলে মনে করেন ফুয়াদ হোসেইন। তিনি বলেন, বাগদাদি যতক্ষণ বাগদাদি বেঁচে আছে; ততক্ষণ তার জীবন বাঁচাতে জঙ্গিরা যে কোনও ধরনের পাশবিকতা চালাতে দ্বিধা করবে না।

স্বেচ্ছাসেবী বাহিনীর সহযোগিতায় ইরাকের সেনাবাহিনী বর্তমানে মসুল পুনরুদ্ধারের বিশাল অভিযান চালাচ্ছে। কয়েক সপ্তাহের মধ্যে আইএসের হাত থেকে মসুল মুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেছে ইরাক সরকার। ২০১৪ সালে মসুল দখল করে কথিত খেলাফত ঘোষণা করে আইএস। এ সময় বাগদাদি নিজেকে স্বঘোষিত খলিফা দাবি করেন।

/এমপি/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম