ব্রিটেনের আদালতের ঐতিহাসিক রায়

পার্লামেন্টের অনুমোদন ছাড়া ব্রেক্সিট প্রক্রিয়া শুরু করতে পারবেন না মে

তানভীর আহমেদ, লন্ডন
০৪ নভেম্বর ২০১৬, ১১:৪১আপডেট : ০৪ নভেম্বর ২০১৬, ১১:৪৩
image

ব্রেক্সিট কার্যক্রম নিয়ে ব্রিটেনের আদালতের দেওয়া এক রায়ে থমকে গেছে ব্রেক্সিট প্রক্রিয়া। নির্বাহী ক্ষমতাবলে ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিসা মে ব্রেক্সিট কার্যক্রম শুরু করতে পারবেন না বলে রায় দিয়েছেন ব্রিটেনের হাইকোর্ট। এমনকি লিসবন চুক্তির অনুচ্ছেদ ৫০ সক্রিয় করতে পারবেন না দেশটির প্রধানমন্ত্রী।

টেরিসা মে

এই প্রক্রিয়া শুরু করতে হলে টেরিসা মে-কে অবশ্যই হাউজ অব কমন্সের অনুমোদন নিতে হবে। তবে এই রায়ের বিরুদ্ধে আপিল করেছে সরকার। হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে আগামী ডিসেম্বরে সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায় ঘোষণা করলেই কেবল পুনরায় ব্রেক্সিট প্রক্রিয়া শুরু করার অধিকার পাবেন টেরিসা মে।

এর আগে নির্বাহী ক্ষমতাবলে ব্রেক্সিট প্রক্রিয়া শুরু করার এখতিয়ার প্রধানমন্ত্রীর রয়েছে কিনা, এ বিষয়টিকে চ্যালেঞ্জ করে গিনা মিলার ও ডিয়ে ডোর স্যান্তোর্স নামে দুই ব্যবসায়ী হাইকোর্টে মামলা করেন। এর পরিপ্রেক্ষিতেই  বৃহস্পতিবার ব্রিটেনের আদালত এই রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার পর গিনা মিলার তার প্রতিক্রিয়ায় বলেন, ‘আজকের এই ফলাফল আমাদের সকলের জন্য, হাইকোর্টের এই যুগান্তকারী রায় শুধুমাত্র আমার এবং আমার সহকর্মীদের নয়, এই রায় বর্তমান ও ভবিষ্যত ব্রিটেনের । এটি এমন নয় যে, কিভাবে একজন নাগরিক তার ভোট দিয়েছেন, আমরা প্রত্যেকেই দেশের ভালো ও ভবিষ্যতের ভালোর জন্যই ভোট দিয়েছি। এই মামলাটি কোন রাজনৈতিক নয় বরং এখানে রাজনৈতিক প্রক্রিয়াটিকেই চ্যালেঞ্জ করা হয়েছে।’

গিনা মিলার

তবে ব্রেক্সিট প্রক্রিয়ার বিরুদ্ধে হাইকোর্টের এই রায় নিয়ে ব্রিটেন জুড়ে সৃষ্টি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ইন্টারন্যশনাল ট্রেড সেক্রেটারি লিয়াম ফক্স এমপি বলেছেন, ‘সরকার আদালতের এই রায়ে অসন্তুষ্ট, দেশের জনগণ ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করতে ভোট দিয়েছে। যেখানে গণভোট পার্লামেন্টের অনুমোদন ক্রমেই অনুষ্ঠিত হয়েছে। সরকার জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে ব্রেক্সিট প্রক্রিয়া শুরু করতে বদ্ধপরিকর।’ 

বিজনেস সেক্রেটারি সাজিদ জাভিদ বলেছেন, ‘আদালতের এই রায় ব্রেক্সিট প্রক্রিয়াকে বিলম্বিত করবে।’

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আদালতের এই রায় যদি সুপ্রিম কোর্টেও বহাল থাকে, তবে সামনের দিনগুলোতে তা টেরিসা মে-র নেতৃত্ব হুমকির মুখে ফেলে দিতে পারে। সুপ্রিম কোর্ট এই সিদ্ধান্ত বহাল রাখলে ব্রেক্সিট প্রক্রিয়া শুরু করতে প্রধানমন্ত্রীকে পার্লামেন্টের অনুমোদন নিতে হবে। পার্লামেন্ট সদস্যরা ব্রেক্সিট প্রক্রিয়া শুরু করতে সমর্থন না দিলে টেরিসা মে-কে আগাম নির্বাচন দিতে হতে পারে, যদিও টেরিসা মে ২০২০ সালের আগে কোনও নির্বাচন হবে না বলেও জানিয়ে দিয়েছেন।

/এসএ/

সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম