হিলারির ইমেইল ফাঁসে রাশিয়ার কোনও ভূমিকা নাই: অ্যাসাঞ্জ

বিদেশ ডেস্ক
০৪ নভেম্বর ২০১৬, ১৯:৩৫আপডেট : ০৪ নভেম্বর ২০১৬, ১৯:৩৮

হিলারির ইমেইল ফাঁসে রাশিয়ার কোনও ভূমিকা নাই: অ্যাসাঞ্জ

উইকিলিকসের ফাঁস করা হিলারি সংক্রান্ত ইমেইলগুলোর সঙ্গে রুশ সংযোগের অভিযোগ উড়িয়ে দিয়েছেন  বিকল্প ওই সংবাদমাধ্যমের অন্যতম প্রতিষ্ঠাতা ও সম্পাদক জুলিয়ান।

হিলারি সংক্রান্ত বিভিন্ন ইমেইল ফাঁসের মধ্য দিয়ে মার্কিন নির্বাচনে ডেমোক্র্যাটদের ভিত্তি নাড়িয়ে দিয়েছে ইউকিলিকস। তবু দুনিয়াজুড়ে বিভিন্ন রাষ্ট্রের জনবিরোধী গোপন তথ্য ফাঁস করা অ্যাসাঞ্জ মনে করছেন, সবকিছুর পরও হিলারিই প্রেসিডেন্ট হবেন।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরটি’র সঙ্গে এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন অ্যাসাঞ্জ। সাক্ষাৎকার নিয়েছেন সুবিখ্যাত অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত সুবিখ্যাত ব্রিটিশ সাংবাদিক জন  পিলজার।

ডেমোক্র্যাট শিবিরের অভিযোগ, উইকিলিকসের ফাঁস করা নথির সঙ্গে রাশিয়ার সংযোগ রয়েছে এবং হিলারি ক্লিনটনকে প্রেসিডেন্ট নির্বাচনে হারিয়ে দিতেই সেগুলো ফাঁস করা হয়।

আরটি’র সঙ্গের সাক্ষাৎকারে অ্যাসাঞ্জের কাছে উইকিলিকস কর্তৃক হিলারির ইমেইল ফাঁসে রুশ সংশ্লিষ্টতার অভিযোগ সম্পর্কে জানতে  চান পিলজার। তার কাছে জানতে চাওয়া হয়, ট্রাম্পকে নির্বাচন জেতাতেই উইকিলিকস হিলারির ইমেইল ফাঁস করেছে কিনা।

অভিযোগ অস্বীকার করেছেন অ্যাসাঞ্জ। তবে কারা উইকিলিকসের কাছে হিলারির ইমেইল সংক্রান্ত তথ্য ফাঁস করেছে, তা জানাননি তিনি।

জবাবে অ্যাসাঞ্জ ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা নাকচ করে দেন। তিনি বলেন, ‘আমার বিশ্লেষণ অনুযায়ী ট্রাম্পকে জিততে দেওয়া হবে না। কেন এটা বলছি? কেননা সামগ্রিক মার্কিন এস্টাবলিশমেন্টের কোনও অংশই তার সঙ্গে নেই। ইভানজিলিক্যালস ছাড়া (যদি আদৌ তাকে এস্টাবলিশমেন্ট বিবেচনা করা হয়) আর কোনও এস্টাবলিশমেন্ট তার সঙ্গে নেই।’

পিলজারের সঙ্গের সাক্ষাৎকারে হিলারির জয়ের সম্ভাব্যতার ব্যাপারে অ্যাসাঞ্জ আরও বলেন, ‘ব্যাংক, গোয়েন্দা সংস্থা, অস্ত্র ব্যবসার কোম্পানিগুলো, কিংবা বিদেশি তহবিল সব একত্রিত হয়ে হিলারির পাশে দাঁড়িয়েছে। এমনকী মিডিয়াও তাই। মালিক-সাংবাদিক সবাই হিলারির সঙ্গে আছেন।’

/বিএ/

 

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম