জর্ডানে বিমানঘাঁটিতে দুই মার্কিন সেনা প্রশিক্ষক নিহত

বিদেশ ডেস্ক
০৪ নভেম্বর ২০১৬, ২০:২৩আপডেট : ০৪ নভেম্বর ২০১৬, ২০:৪২

জর্ডানে বিমানঘাঁটিতে দুই মার্কিন সেনা প্রশিক্ষক নিহত

জর্ডানের এক বিমান ঘাঁটিতে বন্দুকযুদ্ধে দুই মার্কিন সেনা প্রশিক্ষক নিহত হয়েছেন। জর্ডান সেনা বাহিনী এই তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, ওই দুই সেনা প্রশিক্ষক যে গাড়িতে ছিলেন তা বিমানঘাঁটির প্রবেশ মুখে থামতে ব্যর্থ হয় ও জর্ডান সেনাবাহিনীর গুলিতে দুজনেই নিহত হন। সেনা বাহিনী এক বিবৃতিতে এ কথা জানায়।

জর্ডানের দক্ষিণাঞ্চলে আল জাফর এলাকায় প্রিন্স ফয়সাল বিমানঘাঁটিতে এই বন্দুকযুদ্ধ ঘটে।  

প্রতিবেদনে বলা হয় এতে আরও অন্তত একজন আহত হয়েছেন।

বিবৃতিতে বলা হয়, ‘দুই প্রশিক্ষকের ওই গাড়ি বিনা অনুমতিতে বিমানঘাঁটিতে প্রবেশ করার চেষ্টা করলে বন্দুকযুদ্ধ শুরু হয় ও তারা দুইজনই নিহত হন।’  

আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং প্রকৃত ঘটনা অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে বলেও জানানো হয় ওই বিবৃতিতে।   

জর্ডান যুক্তরাষ্ট্রের একটি ঘনিষ্ঠ মিত্র রাষ্ট্র। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গঠিত ইসলামিক স্টেট বিরোধী যৌথ বাহিনীর সদস্য হিসেবে ইরাক ও সিরিয়ায় যুদ্ধরত রয়েছে জর্ডান।   

মার্কিন বাহিনী সিরিয়ার একটি ছোট বিদ্রোহী দলকে ও ইরাকি ও ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ দিয়ে থাকে।

সূত্র: বিবিসি

/ইউআর/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক