মঞ্চ থেকে টেনে নামানো হলো ট্রাম্পকে (ভিডিও)

বিদেশ ডেস্ক
০৬ নভেম্বর ২০১৬, ১৩:১৪আপডেট : ০৬ নভেম্বর ২০১৬, ১৬:০১

মঞ্চ থেকে টেনে নামানো হলো ট্রাম্পকে (ভিডিও) স্টেজ থেকে টেনে নামানো হয়েছে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে। শনিবার নেভাদার রেনোতে প্রচারণা সমাবেশের মঞ্চ থেকে তাকে টেনে নামিয়েছেন মার্কিন সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা। বন্দুকভীতি থেকে এমন করা হয়েছে বলে জানিয়েছেন তারা।

সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা এক বিবৃতিতে জানান, নেভাদার রেনোতে জনসমাবেশ চলাকালে ভীড়ের মধ্যে হঠাৎ করেই উত্তেজনা তৈরি হয়। একজন ‘অচেনা ব্যক্তি’ ‘বন্দুক’ বলে চিৎকার করে ওঠেন। অবশ্য পরে যথাযথ অনুসন্ধান চালিয়েও কোনও বন্দুক পাওয়া যায়নি।

ঘটনার সঙ্গে সঙ্গেই সমাবেশস্থলে থাকা এক ব্যক্তিকে আটক করা হয়। সিক্রেট সার্ভিসের সশস্ত্র কর্মীরা তাকে এক পার্শ্বঘরে নিয়ে যান। সিএনএন-এর খবরে আইনশৃঙ্খলা বাহিনীকে উদ্ধৃত করে বলা হয়েছে, তার বিরুদ্ধে কোনও অভিযোগ আনা হয়নি।

এদিকে ঘটনার কিছুক্ষণের মধ্যেই আবারও মঞ্চে ফেরেন ট্রাম্প। নিরাপত্তাজনিত সহায়তা পেয়ে  সিক্রেট সার্ভিসের কর্মকর্তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। ট্রাম্প বলেন, ‘কেউ বলেনি যে আমাদের জন্য কাজটা (প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়) সহজ হবে। কিন্তু আমরা থামব না। আমি সিক্রেট সার্ভিসকে ধন্যবাদ দিতে চাই। তারা দুর্দান্ত ভূমিকা নিয়েছেন।

নির্বাচন নিয়ে চালানো সাম্প্রতিক জরিপগুলোতে ট্রাম্পের চেয়ে হিলারি এগিয়ে থাকলেও দুই প্রার্থীর ব্যবধান খুব একটা নেই এবং ক্রমশ দুইজন সমানে সমানে গিয়ে ঠেকছেন। আর সেকারণে নির্বাচনে কে জিততে যাচ্ছেন তা নিয়ে আভাস দেওয়াটাও জটিল হয়ে পড়ছে। সর্বশেষ শনিবার প্রকাশিত ম্যাকক্ল্যাচি-ম্যারিস্ট এর জরিপে দেখা যায় ট্রাম্প ও হিলারির মধ্যকার ব্যবধান আরও কমে এখন ১ পয়েন্টে দাঁড়িয়েছে। গত সেপ্টেম্বরে এ ব্যবধান ৬ পয়েন্ট ছিল। শনিবার ইউগভও একটি জরিপ প্রকাশ করেছে। সেখানে ট্রাম্প ও হিলারির ব্যবধান তিন পয়েন্ট বলে উঠে এসেছে।

সিএনএন-এর ভিডিওতে দেখুন ওই দৃশ্য:

 



/বিএ/


সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম