যুক্তরাষ্ট্রের নির্বাচনের দিন মিসাইল ছুড়বে উত্তর কোরিয়া!

বিদেশ ডেস্ক
০৭ নভেম্বর ২০১৬, ১৬:৫০আপডেট : ০৭ নভেম্বর ২০১৬, ১৬:৫৫

যুক্তরাষ্ট্রের নির্বাচনের দিন মিসাইল ছুড়বে উত্তর কোরিয়া!

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের দিন উত্তর কোরিয়ার নেতা ক্ষেপণাস্ত্র পরীক্ষা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এ বিষয়ে কোন ঘোষণা না দিলেও যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টকে সতর্কবার্তা দিতে এই পরীক্ষা করা হতে পারে বলেই ধারনা করছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী।

দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের নির্বাচনের দিন মাঝারি বিস্তারের ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করতে পারেন কিম জং উন।  

উত্তর কোরিয়ার কাছে মুসুদান বা বিএম-৩৫ নামের যে রকেট রয়েছে তার বিস্তার ১ হাজার ৮০০ মাইল যা কিনা অনায়াসে যুক্তরাষ্ট্রের সীমানায় প্রবেশ করতে সক্ষম।

দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর ধারণা নতুন প্রেসিডেন্টের প্রতি ‘জোরদার’ বার্তা পাঠাতেই মিসাইল ছুড়বে পিয়ংইয়ং।

দক্ষিণ কোরিয়া সেই মুসুদান মিসাইলের গতিবিধি পর্যবেক্ষণ করছে। মিসাইলটি দক্ষিণ কোরিয়ার উত্তর সীমান্তের কাছাকাছি পেয়ংগান প্রদেশের কুসং এলাকায় রয়েছে।

সেনা সূত্র জানায়, দক্ষিণ কোরিয়াও যে কোন রকম যুদ্ধ পরিস্থিতির জন্য প্রস্তুত আছে, আরএএফ যুদ্ধবিমান সজ্জিত করে রাখা আছে।

উল্লেখ্য, উত্তর কোরিয়া মুসুদান মিসাইলটি তৈরি করে ২০০৭ সালে, কিন্তু পরীক্ষামূলকভাবে প্রথম নিক্ষেপ করা হয় এ বছরের ১৫ এপ্রিল।   

সূত্র: ডেইলি স্টার

/ইউআর/ 

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক