‘নিজের দেখানো দেয়াল দেখতে পাচ্ছেন ট্রাম্প’

বিদেশ ডেস্ক
০৮ নভেম্বর ২০১৬, ১১:৪১আপডেট : ০৮ নভেম্বর ২০১৬, ১১:৫০

ডোনাল্ড ট্রাম্প মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের ঘোষণা দিয়ে যুক্তরাষ্ট্রের লাতিন অভিবাসীদের কাছে অপছন্দের ব্যক্তিতে পরিণত হন ডোনাল্ড ট্রাম্প। তাকে ঠেকাতে পৌনে চার কোটি ল্যাটিনো ভোটারের মধ্যে এরইমধ্যে আগাম ভোট দিয়েছেন প্রায় দেড় কোটি ভোটার। অভিবাসী ল্যাটিনোদের (হিস্পানিক) প্রায় সব ভোটই পড়েছে ডেমোক্র্যাটিক প্রার্থী হিলারি ক্লিনটনের পক্ষে। হিলারি সমর্থক ল্যাটিনোদের ভাষায়, ‘অবশেষে ট্রাম্প তার নিজের দেয়াল দেখতে পাচ্ছেন।’ মার্কিন কমেডি সিরিজ আগলি বেটি'খ্যাত আমেরিকা ফেরেরা বলেছেন, ল্যাটিনোদের তৈরি করা দেয়ালই ডোনাল্ড ট্রাম্পকে থামিয়ে দেবে।

এবারের নির্বাচনে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সর্বোচ্চ সংখ্যক আগাম ভোট প্রদানের ইতিহাস গড়েছেন দেশটির অভিবাসী ভোটাররা। মূলত অভিবাসীদের তাড়িয়ে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের ঘোষণা দেওয়ায় রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে একাট্টা হন অভিবাসী ল্যাটিনোরা। নিজেদের অস্তিত্বের স্বার্থে ট্রাম্পকে ঠেকাতে হিলারিকে বেছে নেন তারা।

একাধিক জনমত জরিপে জরিপে এগিয়ে থাকার পর অভিবাসী ল্যাটিনোদের এমন ব্যাপক সমর্থনে উজ্জীবিত ডেমোক্র্যাট শিবির। বিপুল সংখ্যক অভিবাসীদের আগাম ভোটের খবরে সোশ্যাল মিডিয়ায় তাদের উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে।  

ল্যাটিনোদের অভূতপূর্ব সমর্থন পেলেও বিভিন্ন জনমত জরিপে হিলারি-ট্রাম্পের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দেওয়া হয়েছে। তবে নির্বাচনের মাত্র কয়েক ঘণ্টা আগে রয়টার্স/ইপসোস-এর জরিপে দেখা গেছে, হিলারি ক্লিনটনের জয়ের সম্ভাবনা ৯০ শতাংশ।

ডেমোক্র্যাটিক অধ্যুষিত এলাকায় চাকরি, ব্যবসাসহ নানা ইস্যুতে শ্বেতাঙ্গদের ক্ষোভকে কাজে লাগাতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প। মিশিগানের মতো অঙ্গরাজ্য, যেখানে ১৯৮৮ সাল থেকে কোনও রিপাবলিকান প্রার্থী জয়ী হননি, সেখানে ট্রাম্পের অবস্থান বেশ পোক্ত। ট্রাম্প ক্রমাগত হিলারির সঙ্গে ব্যবধান আরও কমিয়ে আনছেন। শেষ মুহূর্তে এ ব্যবধান আরও কমিয়ে আনতে জোর তৎপরতা চালাচ্ছে ট্রাম্প শিবির। ফিলাডেলফিয়ায় সর্বশেষ নির্বাচনি সমাবেশের আগে সোমবার বিকেলে প্রেসিডেন্ট বারাক ওবামাকে সঙ্গে নিয়ে মিশিগানের সমাবেশে যোগ দেন হিলারি ক্লিনটন। অন্যদিকে ভোট দিতে নিউ ইয়র্কে ফেরার আগে মিশিগানের ছুটে গেছেন ডোনাল্ড ট্রাম্প। উদ্দেশ্য ডেমোক্র্যাটদের ঘাঁটিতে হানা দিয়ে বিজয় ছিনিয়ে আনা।

দফায় দফায় অভিবাসীবিরোধী মন্তব্য করে অভিবাসী ভোটারদের চক্ষুশূলে পরিণত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

শেষ মুহূর্তে জোর প্রচেষ্টা চালিয়ে গেলেও অভিবাসীবিরোধী বক্তব্যের কারণে যুক্তরাষ্ট্রের উল্লেখযোগ্য সংখ্যক অভিবাসী ভোটারের চক্ষুশূলে পরিণত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। দেশটির মোট ভোটারের ১২ শতাংশ বা পৌনে চার কোটি হচ্ছেন ল্যাটিনো ভোটার। মোট ভোটারের তুলনায় এ সংখ্যা কম হলেও এবারের নির্বাচনে ল্যাটিনোদের বড় করে দেখা হচ্ছে। কারণ ফ্লোরিডা, জর্জিয়া ও নর্থ ক্যারোলিনার মতো তিনটি ‘ব্যাটলগ্রাউন্ড’ রাজ্যে ল্যাটিনো ভোটাররা যেভাবে আগাম ভোট দিয়েছেন তাতে হতাশ হয়ে পড়েছে ডোনাল্ড ট্রাম্প শিবির।

ল্যাটিনোরা সাধারণত ডেমোক্র্যাটিক পার্টির ভোটার। ২০১২ সালে প্রেসিডেন্ট বারাক ওবামার ঝুলিতে ৭১ শতাংশ ল্যাটিনো ভোট পড়ে। তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টির মিট রমনির পক্ষে গিয়েছিল মাত্র ২৭ শতাংশ ভোট। কিন্তু অভিবাসনবিরোধী প্রচারণা চালানো ডোনাল্ড ট্রাম্পের ভাগ্যে এবার তাও জুটবে না বলে প্রতীয়মান হচ্ছে।

যুক্তরাষ্ট্রের ৩৬ বছরের একজন রেস্তোরাঁ শ্রমিক গার্সিয়া। তিনি বলেন, অন্য নির্বাচনের তুলনায় এবারের নির্বাচন খুব ব্যক্তিগত। আমার মত প্রকাশের যে ক্ষমতা আছে, তাতে এমন ব্যক্তিকে ভোট দেব; যারা এসব (সীমান্তে দেয়াল) করবে না।’

হিলারি ক্লিনটনের বক্তব্যে অবশ্য অভিবাসীদের প্রতি সমর্থনের ছাপ স্পষ্ট। তার ভাষায়, এই নির্বাচন আমাদের মূল্যবোধের একটা পরীক্ষা। আমি জানি বিপুল সংখ্যক মানুষ হতাশা বোধ করছেন। এখানে ভীতি কাজ করছে। তাদের প্রচারণায় এই বিচ্ছেদ, বিভাজন আরও খারাপের দিকে গেছে। আমরা লোকজনের সঙ্গে কথা বলছি। আমরা এই দেশকে ঐক্যবদ্ধ করতে চাই।

সূত্র: দ্য গার্ডিয়ান, স্কাই নিউজ।

/এমপি/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম