নিউ হ্যাম্পশায়ারে মধ্যরাতের ভোট, এগিয়ে ট্রাম্প

বিদেশ ডেস্ক
০৮ নভেম্বর ২০১৬, ১৪:৪৫আপডেট : ০৮ নভেম্বর ২০১৬, ১৫:০২

নিউ হ্যাম্পশায়ারে মধ্যরাতের ভোট, এগিয়ে ট্রাম্প যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যে ভোটাভুটিতে এগিয়ে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার মধ্যরাতে অনুষ্ঠিত তিনটি টাউনে অনুষ্ঠিত ভোটাভুটিতে ৩২-২৫ ব্যবধানে এগিয়ে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এগুলো হচ্ছে ডিক্সভিল নচ, হার্ট’স লোকেশন ও মিলসফিল্ড।

ক্ষুদে শহর ডিক্সভিল নচ-এর ভোটার মাত্র নয়জন। এর মধ্যে দুইজন নারী, সাতজন পুরুষ। সেখানে হিলারি ক্লিনটন পেয়েছেন চার ভোট। ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন দুই ভোট। লিবার্টারিয়ান পার্টির প্রার্থী গ্যারি জনসন পেয়েছেন এক ভোট।

এছাড়া গতবারের প্রেসিডেন্ট নির্বাচনের রিপাবলিকান পার্টির প্রার্থী মিট রমনি পেয়েছেন। ব্যালটের ওপর তার নাম লিখে জমা দেওয়া হয়েছে। তবে এবারের নির্বাচনে তিনি প্রার্থী না হওয়ায় এ ভোটটি বাতিল বলে গণ্য হবে।

হার্ট’স লোকেশন-এ হিলারি ক্লিনটন পেয়েছেন ১৭ ভোট। ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ১৪ ভোট। গ্যারি জনসন পেয়েছেন তিন ভোট। এছাড়া বার্নি স্যান্ডার্স এবং ওহাইও’র গভর্নর জন কাসিস পেয়েছেন একটি করে ভোট।

মিলসফিল্ডে ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ১৬ ভোট। হিলারি ক্লিনটন পেয়েছেন চার ভোট। এছাড়া বার্নি স্যান্ডার্সকে ভোট দিয়েছেন একজন।

উল্লেখ্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে যেসব টাউনে মোট ভোটার সংখ্যা ১০০র নিচে সেসব কেন্দ্রে মধ্যরাতে ভোটগ্রহণের সুযোগ আছে। যে কোনও নির্বাচনেই এখানে ভোটগ্রহণ হয় মধ্যরাতে। কারণ, এখানকার ভোটাররা সবাই অবকাশকেন্দ্রে কাজ করেন। তাদের ভোট প্রদানের জন্য মধ্যরাতই ভালো সময়।

মার্কিন নির্বাচনের রীতি অনুযাযী, আলাদা আলাদা অঙ্গরাজ্যে আলাদা আলাদাভাবে ভোট গ্রহণের রীতি রয়েছে।  সেই রীতি অনুযায়ীই নিউ হ্যাম্পশায়ারের এ তিন কেন্দ্রে মধ্যরাতে ভোটগ্রহণ  হয়।

সূত্র: ইউএসএ টুডে।

/এমপি/বিএ/

সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি