দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোতে ‘মহাকাব্যিক যুদ্ধ’

বিদেশ ডেস্ক
০৯ নভেম্বর ২০১৬, ০৯:৫৭আপডেট : ০৯ নভেম্বর ২০১৬, ১১:০৮
image

ট্রাম্প-হিলারি

সমস্ত জরিপ আর ভবিষ্যদ্বাণীকে ভুল প্রমাণ করে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে রয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বিভিন্ন অঙ্গরাজ্যে এখনও ভোট গণনা চলছে। তবে সারা বিশ্ব এখন চোখ রেখেছে ফ্লোরিডাসহ আরও ৪টি দোদুল্যমান অঙ্গরাজ্যে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর বিশ্লেষণে দোদুল্যমান এই অঙ্গরাজ্যগুলোর লড়াইকে ‘মহাকাব্যিক লড়াই’ আখ্যা দেওয়া হয়েছে।

তবে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসসহ ডেমোক্র্যাটপন্থী সংবাদমাধ্যমগুলো বলছে, এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে ট্রাম্প এগিয়ে থাকলেও তিনিই যে বিজয়ী হবেন সে আভাস দেওয়া যাচ্ছে না।

গুরুত্বপূর্ণ দোদুল্যমান অঙ্গরাজ্য ফ্লোরিডা, ওহাইয়ো এবং নর্থ ক্যারোলিনাতে হেরে যাওয়ার পর হিলারি শিবিরে অস্বস্তি তৈরি হয়েছে। হিলারি প্রতি প্রকাশ্যে সমর্থন ব্যক্ত করা প্রভাবশালী ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, বিপাকে রয়েছেন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী।
এবার সবার চোখ পেনসিলভ্যানিয়া (২০ ইলেক্টরাল ভোট), মিশিগান (১৬ ইলেক্টরাল ভোট) আর উইসকনসিনে (১০ ইলেক্টরাল ভোট)। গার্ডিয়ান এপির সরবরাহকৃত ফলাফল বিশ্লেষণ করে বলছে, এই গুরুত্বপূর্ণ তিন দোদুল্যমান অঙ্গরাজ্যের তিনটিতেই জিততে হবে হিলারিকে। নইলে ঘটে যেতে পারে ‘ট্রাম্প মিরাকল’। অবশ্য গার্ডিয়ানের বিশ্লেষণ অনুযায়ী উইসকনসিনে হারার পরও ট্রাম্পের সঙ্গে ২৬৯-২৬৯ ইলেক্টরাল ভোট হতে পারে।
প্রেসিডেন্ট হতে সেক্ষেত্রে হিলারিকে অবশ্যই নিউ হ্যাম্পশায়ারে জিততে হবে।

সূত্র: দ্য গার্ডিয়ান, বিবিসি, সিএনএন।

/এসএ/বিএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম