সশস্ত্র বাহিনীর সাবেক কর্মকর্তাদের প্রতি ট্রাম্পের ‘কৃতজ্ঞতা’ প্রকাশ

বিদেশ ডেস্ক
১২ নভেম্বর ২০১৬, ০৩:১৪আপডেট : ১২ নভেম্বর ২০১৬, ০৩:১৪

ডোনাল্ড ট্রাম্পের টুইট মার্কিন যুক্তরাষ্ট্রের সব সাবেক সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দেশটির নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার এক টুইট বার্তায় তিনি এ কৃতজ্ঞতা প্রকাশ করেন। টুইট বার্তায় কয়েক জনের ছবি সম্বলিত একটি ছবিও পোস্ট করেন তিনি। তিনি টুইট বার্তায় উল্লেখ করেছেন, ‘যারা আমাদের সশস্ত্র বাহিনীতে কাজ করেছে আজ আমরা তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

ডোনাল্ড ট্রাম্পের টুইট অন্য এক টুইট বার্তায় ট্রাম্প উল্লেখ করেন, ‘নিউ ইয়র্কে বিভিন্ন পরিকল্পনা করতে ব্যস্ত সময় পার করছি। খুব শিগগিরই কয়েকজনের জন্য গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেওয়া হবে। যারা আমাদের সরকার পরিচালনা করবেন।’

এর আগে ভিন্ন এক টুইট বার্তায় ট্রাম্প উল্লেখ করেন, ‘নির্বাচনের পর যারা রাস্তায় নেমে বিক্ষোভ করছে, তারা দেশের প্রতি ভালোসাবা ও আবেগ থেকেই এমনটি করছেন। আমাদের এই বিষয়টিকে ভালোবাসতে হবে। আমরা সবাই একসঙ্গে কাজ করতে চাই এবং গর্বিত হতে চাই।’

যুক্তরাষ্ট্রে ট্রাম্প বিরোধী বিক্ষোভে অংশগ্রহণকারীরা যদিও গত বৃহস্পতিবার ট্রাম্প টুইট বার্তায় জানিয়েছিলেন, ‘এই বিক্ষোভ ‘অনুচিত’ এবং বিক্ষোভকারীরা ‘ভাড়াটে’।’

এছাড়া গণমাধ্যমের উসকানিতেই বিক্ষোভকারীরা এমন ‘অন্যায়’ বিক্ষোভ করছে। যা গণমাধ্যমগুলো ফুলিয়ে ফাঁপিয়ে দেখাচ্ছে বলেও তিনি অভিযোগ করেন বৃহস্পতিবারের টুইট বার্তায়।

/এসএনএইচ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম