ট্রাম্প-পুতিন ফোনালাপ

বিদেশ ডেস্ক
১৫ নভেম্বর ২০১৬, ০৯:০৬আপডেট : ১৫ নভেম্বর ২০১৬, ১০:০৮
image

পুতিন ও ট্রাম্প যুক্তরাষ্ট্র-রাশিয়ার ‘সম্পর্ককে স্বাভাবিক’ করার চেষ্টা করতে সম্মত হয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার (১৪ নভেম্বর) ট্রাম্প ও পুতিনের মধ্যে এক ফোনালাপের পর ট্রাম্পের কার্যালয় ও ক্রেমলিন কর্তৃপক্ষ থেকে দেওয়া বিবৃতিতে এমন তথ্য জানানো হয়েছে। তবে ফোনটি কে করেছিলেন তা নিশ্চিত করেনি ক্রেমলিন। অবশ্য, ট্রাম্পের কার্যালয় থেকে বলা হয়েছে, পুতিনই প্রথম ফোনটি করেন।
ফোনে ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে প্রেসিডেন্ট হিসেবে তার সাফল্য কামনা করেন পুতিন। নির্বাচনি প্রচারণা চালানোর সময় পুতিনের প্রশংসা করতেন ট্রাম্প। আর সেই ধারাবাহিকতা বজায় রেখে এদিন ফোনালাপে রাশিয়ার সঙ্গে স্থায়ী সম্পর্ক গড়ে তোলার আকাঙ্ক্ষার কথা জানান ট্রাম্প।
ক্রেমলিন জানায়, টেলিফোন আলাপে এ দুই নেতা একমত হন যে, যুক্তরাষ্ট্র-রাশিয়ার বর্তমান সম্পর্ক একেবারেই অসন্তোষজনক। এই সম্পর্ক উন্নয়নে একসঙ্গে কাজও করতে হবে। তাদের আলোচনায় সিরিয়া ইস্যুও স্থান পেয়েছে। এ দুই নেতা আপাতত ফোনে পরস্পরের সঙ্গে যোগাযোগ রাখার ব্যাপারে সম্মত হয়েছেন। পরবর্তীতে দেখাও করবেন তারা।
টেলিফোন কলটি প্রথম কে করেছেন সে বিষয়ে রাশিয়া কিছু না বললেও ট্রাম্পের অফিশিয়াল সূত্র বলছে পুতিনই প্রথম ফোন করেন। আর তখন ট্রাম্প বলেছেন যে, তিনি রাশিয়ার সরকার ও দেশটির জনগণের সঙ্গে দৃঢ় ও স্থায়ী সম্পর্ক গড়ার জন্য সামনের দিকে তাকিয়ে আছেন।
যুক্তরাষ্ট্র-রাশিয়ার দীর্ঘদিনের তিক্ততা সাম্প্রতিক বছরগুলোতে চরম আকার ধারণ করে। কয়েক বছর ধরে বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে পাল্টাপাল্টি অবস্থান নিয়েছে ওবামার যুক্তরাষ্ট্র আর পুতিনের রাশিয়া। যার সর্বশেষ প্রকাশ ঘটেছে সিরিয়ায়। মস্কো সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষে অবস্থান নিয়েছে। আর ওয়াশিংটন সমর্থন দিচ্ছে বাশারবিদ্রোহীদের। তবে মার্কিন নির্বাচনে ট্রাম্পের জয়ের পর ওয়াশিংটন-মস্কো সম্পর্ক উন্নয়নের আভাস মিলছে।


৮ নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয় নিশ্চিত হওয়ার পর পরই টেলিগ্রাম করে ট্রাম্পকে অভিনন্দিত করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুক্তরাষ্ট্র-রাশিয়ার সম্পর্ক উন্নত করার লক্ষ্যে একযোগে কাজ করার আশা ব্যক্ত করেছিলেন পুতিন। সদ্য অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্র নীতিজনিত দৃষ্টিভঙ্গির সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পররাষ্ট্র নীতির মিল রয়েছে বলে মনে করে রাশিয়া। আর সেকারণে ধীরে ধীরে যুক্তরাষ্ট্র-রাশিয়া সম্পর্কন্নোয়নের আশা করছে দেশটি। সম্প্রতি নিউ ইয়র্কে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এসব কথা জানান। পেসকভ বলেন, তিনি ট্রাম্প ও পুতিনের পররাষ্ট্র নীতির মধ্যে অবিশ্বাস্যরকমের মিল দেখতে পেয়েছেন। মস্কো ও ওয়াশিংটনের মধ্যে একটি অর্থপূর্ণ আলোচনা শুরুর ক্ষেত্রে এটি ভিত্তি হিসেবে কাজ করবে বলে মনে করেন তিনি। এর আগেও ট্রাম্প নির্বাচনি প্রচারণায় পুতিনের প্রশংসা করতেন। বলতেন, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার চেয়ে অনেকগুণ এগিয়ে পুতিন। ওই সময় পুতিনও ট্রাম্পকে মেধাবী মানুষ হিসেবে অভিহিত করেন। সূত্র: বিবিসি

/এফইউ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক