তবুও ট্রাম্পে আস্থা ওবামার!

বিদেশ ডেস্ক
১৫ নভেম্বর ২০১৬, ১৬:১০আপডেট : ১৫ নভেম্বর ২০১৬, ১৬:১০
image

ট্রাম্প ও ওবামা (সাম্প্রতিক ছবি) এরইমধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নে নিজের অবস্থান জানিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রায় ৩০ লাখ অভিবাসীকে বিতাড়ন কিংবা আইনের আওতায় নেওয়ার পরিকল্পনা, মেক্সিকো সীমান্তে বেড়া দেওয়া এবং জলবায়ু ইস্যুতে বৈশ্বিক সমঝোতা থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছেন তিনি। তা সত্ত্বেও নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টকে মতাদর্শিক অবস্থান থেকে বিচার করতে চান না বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা। রাখতে চান আস্থা। ওবামার দৃঢ় বিশ্বাস, ট্রাম্প মার্কিন ঐতিহ্য আর বাস্তব অবস্থার প্রেক্ষিতেই দেশ পরিচালনা করবেন।
নির্বাচনি প্রচারণার সময় ট্রাম্পকে মাঝে মাঝেই মেজাজ চড়া করতে দেখা গেছে। ট্রাম্পের মেজাজি স্বভাব নিয়েও কথা বলেন ওবামা। প্রেসিডেন্ট হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করতে চাইলে ট্রাম্পকে মেজাজ নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দিয়েছেন তিনি। প্রচারণার সময় ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ শ্লোগানে শ্বেতাঙ্গ আধিপত্যের বাসনাকে নির্বাচনি রেটরিক বানিয়েছিলেন ট্রাম্প। শ্বেতাঙ্গ আধিপত্যের রাজনীতির বিপরীতে মেক্সিকান, মুসলমান, নারী, সমকামীসহ বিভিন্ন জাতি-গোষ্ঠী ও শ্রেণি-পেশার মানুষকে স্থান দিয়ে বিভক্ত বাস্তবতা তুলে ধরতে চেয়েছিলেন তিনি।
ওবামা নিজেও মনে করেন, ট্রাম্পের বিষয়টি অন্য প্রেসিডেন্টদের থেকে আলাদা। অন্যদের চেয়ে ট্রাম্প কিছু কঠোর ও পূর্বনির্ধারিত পরিকল্পনা হাতে নিয়ে ক্ষমতায় এসেছেন। তবে ওবামার বিশ্বাস, ট্রাম্পের বাস্তব সিদ্ধান্তগুলো প্রচরণার মতাদর্শিক রেটরিককে অতিক্রম করতে পারবে।
হোয়াইট হাউসে কথা বলছেন ওবামা
নির্বাচনের পর সোমবার (১৪ নভেম্বর) প্রথমবারের মতো এক সংবাদ সম্মেলনে ওবামা বলেন, ‘মতাদর্শিক নয়, আমি মনে করি শেষ পর্যন্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তিনি বাস্তববাদী।’ ওবামা মনে করেন,  ভালো মানুষদের সঙ্গে নিয়ে এবং নিজের স্বচ্ছ বোঝাপড়ার মাধ্যমে নীতি ও পরিকল্পনা গ্রহণ করতে পারলে ট্রাম্প ভালোভাবেই দেশ পরিচালনা করতে সমর্থ হবেন। ওবামা বলেন, গত সপ্তাহে ট্রাম্পের সঙ্গে বৈঠক করার পর তিনি নিশ্চিত যে তার এ উত্তরসূরী সকল আমেরিকানের প্রেসিডেন্ট হতে চান। সকল আমেরিকানের প্রেসিডেন্ট হওয়ার ক্ষেত্রে ট্রাম্প খুব ‘আন্তরিক’।

মেক আমেরিকা গ্রেট এগেইন’ স্লোগানকে নির্বাচনি প্রচারণার অস্ত্র করেছিলেন ট্রাম্প। তার এই মহান আমেরিকা দিয়ে তিনি সেই কলম্বাসের আবিষ্কৃত আমেরিকাকে বুঝিয়ে থাকেন; যা শ্বেতাঙ্গ আাধিপত্যেরই নামান্তর। কালজয়ী ঐতিহাসিক হাওয়ার্ড জিন তার ‘পিপলস হিস্টরি অব আমেরিকা’য় লিখেছেন কিভাবে আদিবাসীদের ওপর হত্যা-নির্যাতন চালিয়ে, তাদের সম্পদ লুণ্ঠন করে এই কথিত আমেরিকায় শ্বেতাঙ্গ আধিপত্য কায়েম করা হয়েছিল আর তার নাম দেওয়া হয়েছিল আমেরিকা আবিষ্কার। সেই শ্বেতাঙ্গ আধিপত্যের রাজনীতির বিপরীতে বিভিন্ন জাতি-গোষ্ঠী ও শ্রেণি-পেশার মানুষকে স্থাপন করেছেন ট্রাম্প। তাদের মধ্যকার বিভক্তিকে সামনে আনতে চেয়েছেন। মেক্সিকোর সীমান্ত নয় কেবল, মানুষের মনের মধ্যে থাকা বিভক্তির দেয়ালকে উসকে দিতে চেয়েছেন তিনি। আর সেকারণে যুক্তরাষ্ট্রের সংখ্যালঘুদের মধ্যে ট্রাম্পকে নিয়ে আতঙ্ক কাজ করছে। এ ব্যাপারে ওবামা ট্রাম্পকে সংখ্যালঘুদের কাছে গিয়ে তাদের ভয় দূর করার জন্য পরামর্শ দিয়েছেন। নির্বাচনি প্রচারণার সময় ট্রাম্পকে মাঝঝে মাঝেই মেজাজ চড়া করতে দেখা গেছে। ট্রাম্পের মেজাজি স্বভাব নিয়েও কথা বলেন ওবামা। প্রেসিডেন্ট হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করতে চাইলে ট্রাম্পকে মেজাজ নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দিয়েছেন তিনি। উল্লেখ্য, নির্বাচনি প্রচারণার সময় প্রেসিডেন্ট ওবামার কঠোর সমালোচনা করেন ট্রাম্প। ওবামার স্বাস্থ্যসেবা নীতি থেকে শুরু করে ইরানের সঙ্গে পরমাণু চুক্তি- সব কিছুকে ‘বিপর্যয়’ বলে উল্লেখ করেছিলেন তিনি। আর প্রেসিডেন্ট পদে ট্রাম্পকে অযোগ্য বলে উল্লেখ করেছিলেন ওবামা। তবে বৃহস্পতিবার নিজেদের মধ্যকার সেইসব বিভেদ দূরে ঠেলে তারা ওভাল অফিসে ৯০ মিনিটের আলোচনায় অংশ নেন।  সূত্র: সিএনএন

/এফইউ/বিএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম