মিশেলকে বর্ণবাদী গালি, যুক্তরাষ্ট্রে তোলপাড়

বিদেশ ডেস্ক
১৫ নভেম্বর ২০১৬, ১৭:০৩আপডেট : ১৫ নভেম্বর ২০১৬, ১৭:২৫
image

মেলানিয়া ও মিশেল যুক্তরাষ্ট্রের বিদায়ী ফার্স্ট লেডি মিশেল ওবামাকে নিয়ে বর্ণবাদী মন্তব্য করে তুমুল সমালোচনার মুখে পড়েছেন দুই মার্কিনি। তাদের একজন ক্লে কাউন্টি ডেভেলপমেন্ট করপোরেশনের পরিচালক পামেলা রামসে টেইলর এবং আরেকজন ওয়েস্ট ভার্জিনিয়ার ছোট্ট শহর ক্লে-এর মেয়র বেভারলি হোয়ালিং। ফেসবুকে তারা বর্ণবাদী মন্তব্য করেছিলেন আর তা ছড়িয়ে পড়েছিল। সমালোচনার মুখে অবশ্য ক্ষমাও চেয়েছেন তারা। তবে এরইমধ্যে উঠেছে তাদের পদত্যাগের দাবি। এ দুই নারীর পদত্যাগ চেয়ে করা একটি পিটিশনে সোমবার দুপুর নাগাদ ১৪ হাজার মানুষ স্বাক্ষর করেছেন। ক্লে কাউন্টি ডেভেলপমেন্ট করপোরেশন জানিয়েছে, প্রতিষ্ঠানটির পরিচালক পদ থেকে পামেলাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
ঘটনাটি ঘটেছে সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প তার স্ত্রী মেলনিয়াকে নিয়ে হোয়াইট হাউসে যাওয়ার পর। মঙ্গলবার (৮ নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে জয় নিশ্চিত হওয়ার পর বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমন্ত্রণে সাড়া দিয়ে হোয়াইট হাউজে যান ট্রাম্প ও মেলানিয়া। ওবামা আর ট্রাম্পের ছবির পাশাপাশি মেলানিয়া ও মিশেলের গল্প করার ছবিও আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে প্রকাশিত হয়। এরপর মেলানিয়াকে হোয়াইট হাউসে স্বাগত জানিয়ে এবং ফার্স্ট লেডি হিসেবে তার প্রশংসা করে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন ক্লে কাউন্টি ডেভেলপমেন্ট কর্পোরেশনের সভাপতি পামেলা রামসে। ফেসবুকে তিনি লিখেছেন, ‘অনেকদিন পর হোয়াইট হাউসে অভিজাত, সুন্দরী, ব্যক্তিত্বময়ী ফার্স্ট লেডি দেখে ভাল লাগল। এতদিন ধরে হিল পরা এক বনমানুষ দেখে দেখে আমি ক্লান্ত।’  এরপরই ক্লে-র মেয়র বেভারলি ওই ফেসবুক পোস্টে পামেলা মন্তব্যের স্বপক্ষে বলেন, ‘তুমি আমার দিনটি স্বার্থক করে দিলে প্যাম’।
এই দুই মার্কিনির বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যাওয়ার পরই সমালোচনার ঝড় ওঠে। তারা ফার্স্ট লেডি মিশেলকে বর্ণবাদী মন্তব্য করেছেন উল্লেখ করে তাদের পদত্যাগের দাবি ওঠে। সমালোচনার মুখে পামেলা বর্ণবিদ্বেষমূলক পোস্টটি মুছে দেন। কিন্তু এরমধ্যে সেই পোস্ট বিভিন্ন লোকের কাছে ছড়িয়ে যায়।

ক্ষমা চেয়ে ওয়াশিংটন পোস্টের কাছে পাঠানো এক বিবৃতিতে বেভারলি বলেন, ‘বর্ণবাদী দৃষ্টিকোণ থেকে আমি মন্তব্যটি করতে চাইনি। আমি বলতে চাচ্ছিলাম হোয়াইট হাউজের পরিবর্তন দেখে আমার দিনটি স্বার্থক! এ মন্তব্যের কারণে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তবে আমি সত্যিই দুঃখিত। যারা আমাকে চেনেন তারা জেনে রাখুন, কোনওভাবেই আমি বর্ণবাদী নই।’

ওয়েস্ট ভার্জিনিয়াভিত্তিক সংবাদমাধ্যম ডব্লিউএসএজেড-এর খবরে বলা হয়েছে, পামেলাও তার ফেসবুকে ক্ষমা চেয়েছেন। ডব্লিউএসএজেড এর কাছে তিনি অভিযোগ করেছেন, জনগণ যেভাবে প্রতিক্রিয়া জানাচ্ছে তা তার প্রতি বিদ্বেষমূলক অপরাধে পরিণত হয়েছে। তার দাবি তিনি ও তার সন্তানদের হত্যার হুমকিও দেওয়া হয়েছে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সেনসাস ডাটার তথ্য অনুযায়ী, ক্লে কাউন্টির দশ ভাগের দুই ভাগ বাসিন্দা আফ্রিকান আমেরিকান। এবারের প্রেসিডেন্ট নির্বাচনে সেখানকার তিন-চতুর্থাংশেরও বেশি মানুষ ট্রাম্পকে ভোট দিয়েছেন বলে বুথফেরত জরিপে জানা গেছে। সূত্র: ওয়াশিংটন পোস্ট, এনডিটিভি

/এফইউ/বিএ/ 

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম