যুক্তরাষ্ট্র গ্রিসের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলবে: ওবামা

বিদেশ ডেস্ক
১৫ নভেম্বর ২০১৬, ২২:৪২আপডেট : ১৫ নভেম্বর ২০১৬, ২২:৪৪
image

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, আর্থিক সংকটে পড়া গ্রিসের পাশেই থাকবে যুক্তরাষ্ট্র, ‘কাঁধে কাঁধ মিলিয়ে’ চলবে।

বারাক ওবামা ও প্রোকোপিস পাভলোপোলাস

মঙ্গলবার গ্রিস সফরে যাওয়া ওবামা দেশটির প্রেসিডেন্ট প্রোকোপিস পাভলোপোলাসকে বলেন, ‘গত কয়েক বছরে গ্রিস বহু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। আমার প্রশাসন গ্রিসের সরকার ও দেশটির জনগণের সঙ্গে কাজ করার জন্য যতটুকু সম্ভব সহযোগিতার নীতি গ্রহণ করেছে। কঠোর সময় পার করে গ্রিক জনগণ যেন তাদের প্রবৃদ্ধি ফিরিয়ে আনতে পারে, সেজন্য আমরা চেষ্টা করেছি।’

ওবামা আরও বলেন, ‘আর্থিক সংকট কাটাতে গ্রিস যে অগ্রগতি অর্জন করেছে, তা দেখে আমরা আনন্দিত। তবে সামনে আরও অনেক চ্যালেঞ্জ রয়েছে। আর তাতে আমরা গ্রিক জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলবো।’     

উল্লেখ্য, গতবছর নির্ধারিত সময়ে আইএমএফ-এর ১৬০ কোটি ইউরো ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ায় ঋণখেলাপি রাষ্ট্রের তালিকাভুক্ত হয় গ্রিস। ইউরোপের এই দেশটি হলো উন্নত বিশ্বের রাষ্ট্র হিসেবে বিবেচিত হওয়া প্রথম কোনও রাষ্ট্র, যা আইএমএফ-এর ঋণ পরিশোধে ব্যর্থ হয়।

সূত্র: রয়টার্স।

/এসএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম