ভারতে বিয়ের আসরে হিন্দু মহাসভা নেত্রীর গুলিতে প্রাণহানি

বিদেশ ডেস্ক
১৬ নভেম্বর ২০১৬, ১৯:৩৯আপডেট : ১৬ নভেম্বর ২০১৬, ১৯:৪৩

ভারতে বিয়ের আসরে হিন্দু মহাসভা নেত্রীর গুলিতে প্রাণহানি ভারতের হরিয়ানা রাজ্যে এক বিয়ের আসরে অল ইন্ডিয়া হিন্দু মহাসভা নেত্রীর গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত চারজন। অভিযুক্ত হিন্দু মহাসভা নেত্রী সাধ্বী দেবা ঠাকুর এবং তার ৬/৭ বন্দুকধারী দেহরক্ষীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে পুলিশ। তাদের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া।

মঙ্গলবার বিকেলে হরিয়ানার এক বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন হিন্দু মহাসভার ভাইস-প্রেসিডেন্ট স্বঘোষিত আধ্যাত্মিক গুরু সাধ্বী দেবা ঠাকুর। এ সময় সাধ্বী এবং তার দেহরক্ষীদের গুলিতে এ হতাহতের ঘটনা ঘটে।

তরুণী ওই সাধ্বী ডিজেতে গান চলাকালে নাচতে নাচতে আনন্দে শূন্যে গুলি ছোঁড়া শুরু করেন। তার সঙ্গে থাকা সশস্ত্র সঙ্গীরাও গুলি ছুঁড়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। এ সময় আচমকা একটি গুলি লাগে বরযাত্রীর সঙ্গে আসা পাত্রের খালা সুনীতার (৫০) দেহে। হাসপাতালে নেওয়ার কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান।

আহত অমরজিত, বিনোদ, অনিল এবং মনস্বীকে (১১) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুলিতে হতাহতের ঘটনায় মানুষজন আতঙ্কে ছোটাছুটি শুরু করেন। এ সময় অভিযুক্ত সাধ্বী দেবা ঠাকুর এবং তার সঙ্গীরা ঘটনাস্থল থেকে বন্দুক নিয়ে দ্রুত পালিয়ে যান। এ নিয়ে উপস্থিত লোকজন সাধ্বী দেবা ঠাকুরের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।

/এমপি/

সম্পর্কিত
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান