ইহুদি-মুসলিম ঐক্যে ট্রাম্পকে রুখে দেওয়ার পরিকল্পনা

বিদেশ ডেস্ক
১৭ নভেম্বর ২০১৬, ২১:২৫আপডেট : ১৭ নভেম্বর ২০১৬, ২১:২৫
image

সংখ্যালঘু অধিকার রক্ষার প্রশ্নে ইহুদি এবং মুসলিম মার্কিনিরা নতুন পরিকল্পনা সামনে এনেছেন। গঠিত হয়েছে যৌথ কাউন্সিল। ট্রাম্প প্রশাসনের সময়ে যেন সংখ্যালঘুরা নিজেদের অধিকার রক্ষা করতে পারেন, সেজন্য এই কাউন্সিল ভিন্ন ধর্মাবলম্বীদের সঙ্গে যৌথভাবে কার্যক্রম পরিচালনা করবেন।

মুসলিম-ইহুদি যৌথ প্রতিরোধের উদ্যোগ

ইহুদি ও মুসলিম সম্প্রদায়ের দুটি প্রভাবশালী সংগঠন ঐক্যবদ্ধভাবে কাজ করার পরিকল্পনা গ্রহণ করেছে। তারা একটি যৌথ কাউন্সিল গঠন, ধর্মীয় বিশ্বাসের জন্য নিপীড়ন ও বৈষম্যের শিকার হওয়ার বিরুদ্ধে অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছে।

বেশ কয়েক মাস আগে ইসলামিক সোসাইটি অব নর্থ আমেরিকা এবং আমেরিকান জিওয়িশ কমিটির উদ্যোগে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে আলোচনা শুরু করেন। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট মুসলিম ও ইহুদি ধর্মাবলম্বীদের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে পারেন, এজন্য চলতি সপ্তাহেই মুসলিম ও ইহুদি সম্প্রদায়ের যৌথ কাউন্সিলের ঘোষণা দেওয়া হয় বলে মনে করা হচ্ছে।

এই উদ্যোগকে উল্লম্ফন বলেই উল্লেখ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট। কারণ হিসেবে তারা বলছে, এই দুটি ধর্মমতকে বিভিন্ন সময়ে একে-অপরের বিরুদ্ধে দ্বন্দ্বে জড়িয়ে থাকতে দেখা গেছে। এবারই প্রথম এই দুটি ধর্মীয় বিশ্বাসকে একজোট হয়ে কার্যক্রম নিতে দেখা যাচ্ছে।

নবগঠিত কাউন্সিলের নাম দেওয়া হয়েছে মুসলিম-জিওয়িশ অ্যাডভাইজারি কাউন্সিল বা মুসলিম-ইহুদি উপদেষ্টা কাউন্সিল। কাউন্সিলের সদস্য হিসেবে উভয় ধর্মের প্রসিদ্ধ ধর্মীয় নেতাদের নাম উল্লেখ করা হয়েছে। মুসলিম সদস্যদের মধ্যে রয়েছেন, ব্যবসায়ী ফারুক কাঠওয়ারি এবং লেখক ও অ্যাক্টিভিস্ট রাবিয়া চৌধুরী। ইহুদি সদস্যরা হলেন, সাবেক ডেমোক্র্যাটিক পার্টির সিনেটর জো লিবারম্যান এবং সাবেক রিপাবলিকান সিনেটর নর্ম কোলম্যান।

সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট।

/এসএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক