ট্রাম্পকে দায়িত্ববান হওয়ার পরামর্শ ওবামার

বিদেশ ডেস্ক
১৮ নভেম্বর ২০১৬, ১৬:৩৭আপডেট : ১৮ নভেম্বর ২০১৬, ১৬:৩৭
image

ওবামা ও ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প কেমন হবেন তা নিয়ে ‘সতর্ক আশাবাদ’ জানালেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তার মতে, প্রেসিডেন্ট হিসেবে দীর্ঘদিন টিকে থাকতে হলে ট্রাম্পকে দায়িত্ববান হতে হবে। আর এ দায়িত্ব বা ভূমিকাই তাকে ‘যোগ্য’ প্রেসিডেন্ট প্রমাণ করতে পারে।
বৃহস্পতিবার বার্লিনে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে অংশ নিয়ে এসব কথা বলেন ওবামা।
ট্রাম্পের ব্যাপারে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমার উত্তরসূরীকে নিয়ে যে বিষয়টি আমাকে সতর্ক আশাবাদী করে তোলে তাহলে নির্বাচনি প্রচারণা থেকে সরকার পরিচালনার দায়িত্বে ভিন্নতা। সরকার পরিচালনার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। কিছু বিশেষ দাবি-দাওয়া থাকে যেগুলো যুক্তরাষ্ট্রের নাগরিকদের নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের। সেগুলোর দিকেও নজর দিতে হয়। এক্ষেত্রে প্রেসিডেন্টকে দায়িত্ববান হতে হয়। আপনি যদি দায়িত্ববান না হন তবে সেখানে দীর্ঘদিন টিকে থাকা যায় না, বিভিন্ন সমস্যা তৈরি হয়।’
দেশের মানুষকে ঐক্যবদ্ধ করার জন্যও পরামর্শ দিয়েছেন ওবামা। তার মতে, যারা ভোট দেননি তাদেরও আস্থা অর্জন করতে হবে প্রেসিডেন্ট ট্রাম্পকে।
রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কোন্নয়নের ক্ষেত্রেও ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছেন বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা। রাশিয়ার সঙ্গে সম্পর্কোন্নয়নের ক্ষেত্রে ‘প্রকৃত রাজনৈতিক দৃষ্টিভঙ্গি’ না দেখিয়ে মার্কিন মূল্যবোধকে প্রাধান্য দেওয়ার জন্য ট্রাম্পকে পরামর্শ দিয়েছেন তিনি। ওবামা বলেন, তিনি আশা করছেন ট্রাম্প রাশিয়ার সঙ্গে একটি গঠনমূলক সম্পর্ক চাইবেন, যেখানে স্বার্থকে প্রাধান্য দিয়ে মূল্যবোধকে উপেক্ষা করা হবে না।
তিনি বলেন, ‘আমি রাশিয়ার সঙ্গে গঠনমূলক সম্পর্ক চেয়েছি কিন্তু আমিও বাস্তবিকভাবে মেনে নিয়েছিলাম যে বিশ্বের এমন কিছু ক্ষেত্র রয়েছে যেখানে রাশিয়ার দৃষ্টিভঙ্গি ও আমাদের দৃষ্টিভঙ্গির মধ্যে গুরুত্বপূর্ণ ব্যবধান রয়েছে।’

যুক্তরাষ্ট্রের ‘মূল্যবোধ’ ও ‘আন্তর্জাতিক নিয়মের’ বাইরে গেলে রাশিয়ার বিরুদ্ধে শক্তভাবে দাঁড়াতেও উত্তরসূরির প্রতি আহ্বান জানিয়েছেন ওবামা। সূত্র: আল জাজিরা

/এফইউ/ 

সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি