ট্রাম্পের প্রতিরক্ষামন্ত্রী হচ্ছেন আফগান-ইরাক যুদ্ধের বিতর্কিত জেনারেল!

বিদেশ ডেস্ক
২০ নভেম্বর ২০১৬, ১৮:২৪আপডেট : ২০ নভেম্বর ২০১৬, ২৩:১২
image

জেমস ম্যাটিস আফগান ও ইরাক যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা অবসরপ্রাপ্ত নৌ কর্মকর্তা জেনারেল জেমস ম্যাটিস ট্রাম্প প্রশাসনে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন বলে গুঞ্জন উঠেছে। চলমান ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ার সঙ্গে ঘনিষ্ঠভাবে সংশ্লিষ্ট এক সূত্রকে উদ্ধৃত করে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এই সম্ভাবনার কথা জানিয়েছে। আফগান ও ইরাক আগ্রাসনে প্রত্যক্ষ নেতৃত্ব দিয়েছেন ম্যাটিস।
সম্প্রতি সম্ভাব্য প্রতিরক্ষামন্ত্রীর তালিকায় আলাবামার সিনেটর জেফ সেশনসকে এগিয়ে রেখেছিল সিএনএন, পলিটিকো এবং নিউ ইয়র্ক টাইমস তিনটি সংবাদমাধ্যমই। তবে শুক্রবার জেফ সেশনসকে অ্যাটর্নি জেনারেল ঘোষণা করেন ট্রাম্প। আর তাই প্রতিরক্ষামন্ত্রী কে হচ্ছেন তা নিয়ে নতুন করে শুরু হয় জল্পনা। সিএনএন এবং নিউ ইয়র্ক টাইমস সেশনস-এর পাশাপাশি প্রতিরক্ষামন্ত্রী হিসেবে টম কটন, ডানকান হান্টার এবং জন কিল-এ চারজনের নামও সম্ভাব্যের তালিকায় রেখেছিল। এছাড়া নিউ ইয়র্ক টাইমসের তালিকায় স্টিফেন জে হাডলি সিএনএন-এর তালিকায় জিম টালেন্ট এর নাম সম্ভাব্য প্রতিরক্ষামন্ত্রী হিসেবে আলাদা করে যুক্ত হয়। তবে রবিবার (২০ নভেম্বর) সিএনএন-এ বলছে ভিন্ন কথা। জানানো হয়, প্রতিরক্ষামন্ত্রীর দৌড়ে এগিয়ে রয়েছেন ম্যাটিস।
প্রতিবেদনে বলা হয়, শনিবার বিকেলে নিউ জার্সির বেডমিনস্টারে এক ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক করেন ট্রাম্প ও ম্যাটিস। বৈঠকটি বেশ গুরুত্বপূর্ণ ছিল বলে সিএনএন-এর কাছে দাবি করেছেন ওই সূত্র। সেইসঙ্গে ম্যাটিসকে প্রতিরক্ষামন্ত্রী করার কথা ভাবা হচ্ছে বলে তিনি শুনেছেন বলেও দাবি করেন। সিএনএন-এর সূত্র আরও জানিয়েছেন, ম্যাটিসকে প্রতিরক্ষামন্ত্রী করা হচ্ছে কিনা তা এখনও চূড়ান্ত হয়নি। তবে ট্রাম্প তার ওপর খুব খুশি।

মার্কিন নৌবাহিনীতে ৪৪ বছর দায়িত্ব পালন করেছেন ম্যাটিস। ২০০১ সালে আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে কম্ব্যাট কমান্ডার হিসেবে একটি টাস্কফোর্সকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। পরে ২০০৩ সালে ইরাক যুদ্ধের সময় একটি মেরিন ডিভিশনেরও নেতৃত্ব দেন ম্যাটিস।

/এফইউ/বিএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম