জাকির নায়েককে দেশে ফেরাতে ইন্টারপোলের সহায়তা চাইতে পারে ভারত

বিদেশ ডেস্ক
২২ নভেম্বর ২০১৬, ১৬:১৮আপডেট : ২২ নভেম্বর ২০১৬, ১৭:১৬
image

জাকির নায়েক এবং তার ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন ভারতের বিতর্কিত ইসলামী বক্তা জাকির নায়েকের এনজিও ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের ওপর ৫ বছরের নিষেধাজ্ঞার পর এবার তাকে দেশে ফিরিয়ে আনতে তৎপরতা শুরু করেছে জাতীয় তদন্ত সংস্থা এনআইএ। চলতি সপ্তাহে তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করার কথা ভাবছে সংস্থাটি। আর তাতে কাজ না হলে আন্তর্জাতিকভাবে পুলিশকে সহায়তা প্রদানকারী সংস্থা ইন্টারপোল-এর সহায়তা নেওয়ার কথাও ভাবা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া খবরটি নিশ্চিত করেছে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, জাতীয় তদন্ত সংস্থা এনআইএ শুক্রবার জাকির নায়েকের বিরুদ্ধে বেআইনি কর্মকাণ্ড প্রতিরোধ আইন (ইউএপিএ)-এর আওতায় একটি এফআইআর দায়ের করেছে। শিগগিরই তার বিরুদ্ধে সমন জারির কথা ভাবা হচ্ছে। তবে জাকির নায়েক যদি তাতে সাড়া না দেন তবে ইন্টারপোল থেকে একটি রেড কর্নার নোটিশ জারি করানোরও পরিকল্পনা করা হয়েছে।
সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানায়, জাকির নায়েক যদি ভারতে না আসেন তাহলে এনআইএ তার বিরুদ্ধে জামিনঅযোগ্য নোটিশ জারি করবে। ইন্টারপোলের রেড কর্নার নোটিশ জারির মাধ্যমে জাকির নায়েককে ভারতে ফিরিয়ে আনতে সৌদি সরকারের ওপর চাপ প্রয়োগ করতে পারবে এনআইএ। জাকির নায়েক বর্তমানে সৌদি আরবেই অবস্থান করছেন বলে বিশ্বাস করা হয়ে থাকে।
এনআইএ-এর এক সূত্র নাম প্রকাশ না করে টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘আমাদের তদন্তের স্বার্থে জাকির নায়েককে জিজ্ঞাসাবাদ করতে হবে। এনআইএ’র সামনে হাজির হওয়ার নির্দেশ দিয়ে শিগগিরই তার বিরুদ্ধে একটি সমন জারি হবে। জাকির নায়েক যদি তা না করেন, আমরা তাকে স্বঘোষিত অপরাধী ঘোষণা করতে আদালতের শরণাপন্ন হব। আর এর মধ্য দিয়ে মুম্বাই ও অন্য জায়গায় জাকির নায়েকের সম্পত্তিতে হাত দেওয়ার অনুমতি পাব আমরা।’   

এর আগে গত শনিবার মুম্বাইয়ে আইআরএফ-এর অন্তত ১০টি শাখায় এনআইএ’র অভিযান পরিচালিত হয়। বিভিন্ন শাখায় এনআইএ-এর এ অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।  

উল্লেখ্য, গুলশান হামলাকারীদের মধ্যে অন্তত দুইজন জাকির নায়েককে অনুসরণ করত বলে অভিযোগ ওঠার পর এ নিয়ে তোলপাড় শুরু হয়। নিহত জঙ্গিদের দুজন-রোহান ইমতিয়াজ এবং নিবরাস ইসলাম জাকির নায়েককে অনুসরণ করত বলে অভিযোগ রয়েছে। রোহান গত বছর জাকির নায়েকের পিস টিভির একটি অনুষ্ঠান তার ফেসবুক পেজে পোস্ট করেছিল। এছাড়া ভারতে বিভিন্ন সময়ে আটক হওয়া জঙ্গিরাও জাকির নায়েককে অনুসরণ করতেন বলে অভিযোগ রয়েছে। পাটনার গান্ধী ময়দান ও বুদ্ধগয়া বিস্ফোরণে আটক জঙ্গিদের কাছ থেকেও জাকিরের বক্তৃতার সিডি ও বই উদ্ধারের দাবি করেছিল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। এমন প্রেক্ষাপটে ভারতে জাকির নায়েক ও তার মালিকানাধীন প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। গত ১৫ নভেম্বর ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করে ভারত সরকার।

/এফইউ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম