এল সালভেদর ও নিকারাগুয়ায় ৭ মাত্রার ভূমিকম্প

বিদেশ ডেস্ক
২৫ নভেম্বর ২০১৬, ১১:৩৩আপডেট : ২৫ নভেম্বর ২০১৬, ১১:৩৬

ভূমিকম্প মধ্য আমেরিকার দেশ এল সালভেদর ও  নিকারাগুয়ায় ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। হারিকেন ‘ওটটো’ আঘাত হানতে শুরু করার ঘণ্টাখানেকের মধ্যেই দেশ দুটিতে এ ভূমিকম্পের ঘটনা ঘটে। তবে এখনও পর্যন্ত কোনও প্রাণহানি বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে এ ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্পের পর দুই দেশের বিস্তৃত উপকূলজুড়ে সুনামির আশঙ্কা করা হচ্ছে।

হারিকেন ‘ওটটো’ প্রথম আঘাত হানে দক্ষিণাঞ্চলীয় শহর সান হুয়ান দ্য নিকারাগুয়া সংলগ্ন উপকূলে। এটি এখন পশ্চিমাঞ্চলের জনপদের দিকে ধেয়ে যাচ্ছে। নিকারাগুয়ার ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, ঝড়ের প্রভাবে সেখানে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৭৫ কিলোমিটার।

এর আগে প্রলয়ঙ্করী হারিকেন ওটটো’র প্রভাবে এল সালভেদরে জরুরি অবস্থা জারির ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট লুইস গুইলারমো সলিস। টুইটারে দেওয়া এক পোস্টে তিনি দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান। এছাড়া ক্যারিবিয়ান উপকূল থেকে কয়েক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

কোস্টারিকার প্রেসিডেন্ট লুইস গুইলারমো সলিস রাস্তায় গাড়ি নিয়ে বের না হতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। এছাড়া স্যান কারলোস, উপালা এবং লস চিলিস-এর মতো ঝুঁকিপ্রবণ এলাকার হাসপাতালগুলো তাদের পূর্বনির্ধারিত সার্জারি কার্যক্রম স্থগিত রেখেছে। রোগীদের অন্যত্র হস্তান্তর করা হয়েছে।

এর আগে মধ্য আমেরিকার আরেক দেশ পানামায় আঘাত হানে ওটটো। এতে সেখানে তিনজন নিহত হন। এছাড়া অন্তত চার ব্যক্তি নিখোঁজ রয়েছেন। সূত্র: ইন্ডিপেনডেন্ট, দ্য গার্ডিয়ান।

/এমপি/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
পারমাণবিক অস্ত্র ত্যাগে ‘ইতোমধ্যে রাজি হয়েছে’ ইরান: ট্রাম্প
আমি না থাকলে এত দিনে ইসরায়েলের অস্তিত্বই থাকত না: ট্রাম্প
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম