আলেপ্পোর বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকার দখল নিচ্ছে আসাদ বাহিনী

বিদেশ ডেস্ক
২৭ নভেম্বর ২০১৬, ০৯:০৪আপডেট : ২৭ নভেম্বর ২০১৬, ০৯:০৫
image

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত সরকারি বাহিনী বিদ্রোহী নিয়ন্ত্রিত পূর্ব আলেপ্পোর একটা বড় অংশ দখল করে নিয়েছে বলে দাবি করেছে।

আলেপ্পোতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে আসাদ বাহিনী

সিরীয় সেনাবাহিনী জানিয়েছে, শনিবার তারা আলেপ্পোর একটি গুরুত্বপূর্ণ জেলা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। নগরীর হানানো আবাসিক এলাকা দখল করে নেওয়ায়, কার্যত পূর্ব আলেপ্পোর বিদ্রোহীরা এখন দুই অংশে ভাগ হয়ে পড়েছে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে।

জাতিসংঘ জানিয়েছে, আলেপ্পোর পূর্বাঞ্চলে এখনও প্রায় আড়াই লাখ মানুষ আটকা পড়ে আছেন। যাদের খাদ্য ও চিকিৎসা সহযোগিতারও তেমন কোনও ব্যবস্থা নেই। বিমান হামলায় প্রধান হাসপাতালগুলো ইতোমধ্যে ধ্বংস হয়েছে।

সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, তারা হানানো আবাসিক জেলায় পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। সেখানে আরও বলা হয়, ‘ইঞ্জিনিয়াররা সেখানে সন্ত্রাসীদের পুঁতে রাখা মাইন এবং বোমা নিষ্ক্রিয় করছে।’ সিরিয়ার সরকার মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এবং বিদ্রোহী গোষ্ঠীগুলোকে ‘সন্ত্রাসী’ বলে উল্লেখ করে থাকে। আলেপ্পোর ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করাটা আসাদের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসও সেনাবাহিনীর দাবির সত্যতা নিশ্চিত করেছে। ২০১২ সাল থেকে ওই এলাকা বিদ্রোহীদের নিয়ন্ত্রণে ছিল।

সূত্র: আলজাজিরা।

/এসএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম