মেশিন নয়, হাত দিয়ে ভোট পুনর্গণনার পক্ষপাতী হিলারি

বিদেশ ডেস্ক
৩০ নভেম্বর ২০১৬, ১৩:৫৮আপডেট : ৩০ নভেম্বর ২০১৬, ১৩:৫৮
image

হিলারি ক্লিনটন যুক্তরাষ্ট্রের তিন অঙ্গরাজ্যে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট পুনর্গণনার জন্য গ্রিন পার্টির নেত্রী জিল স্টেইনের উদ্যোগে সামিল হয়ে আনুষ্ঠানিকভাবে তৎপরতা শুরু করেছেন হিলারি ক্লিনটন। উইসকনসিন অঙ্গরাজ্যের ৩০ লাখ ভোট মেশিনের বদলে হাতে পুনর্গণনার দাবিকে সমর্থন জানিয়েছেন তিনি। হিলারির এক অ্যাটর্নিকে উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান খবরটি নিশ্চিত করেছে।

গ্রিন পার্টির প্রার্থী জিল স্টেইনের উদ্যোগে উইসকনসিনে বোট পুনর্গণনার আবেদন জানানো হয়। মেশিনের বদলে হাতে ভোট পুনর্গণনার আদেশ চেয়ে আদালতের শরণাপন্নও হয়েছেন তিনি। মঙ্গলবার (২৯ নভেম্বর) হিলারির অ্যাটর্নি জশুয়া কাউল জানিয়েছেন, হিলারি হাতে ভোট গণনাকে সমর্থন করেন। ওই অ্যাটর্নি বলেন, স্টেইনের মতো হিলারিও বিশ্বাস করেন অপটিক্যাল স্ক্যানার দিয়ে স্বয়ংক্রিয় পদ্ধতিতে ভোট গণনার চেয়ে হাতে ভোট গণনার পদ্ধতি ভালো। অথচ রাজ্যের ৯০ শতাংশ কাউন্টিতে ভোট গণনায় অপটিক্যাল স্ক্যানার ব্যবহার করা হয়।

মেডিসনভিত্তিক ক্যাপিট্যাল টাইমসকে জশুয়া বলেন, ‘উইসকনসিনে প্রেসিডেন্ট নির্বাচনের সবগুলো ব্যালট ম্যানুয়েল পদ্ধতিতে গণনার জন্য আদেশ জারি করাকে জরুরি বলে মনে করেন হিলারি ক্লিনটন।’

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার রাতে ম্যাডিসনের আদালতে স্টেইনের আবেদনের ব্যাপারে শুনানি হয়। সেসময় হাত দিয়ে ভোট গণনাকে সময়সাপেক্ষ বলে উল্লেখ করে উইসকনসিন কর্তৃপক্ষ। আর হাতে ভোট গণনা করে ১২ ডিসেম্বরের সময়সীমার মধ্যে গণনা শেষ হবে না বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা।

উইসকনসিনে হিলারি ক্লিনটনের চেয়ে খুবই কম ব্যবধানের জয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে পুনর্গণনায় উইসকনসিনের ফলাফল পাল্টে গেলেই যে হিলারি জিতে যাবেন তা নয়। এর জন্য মিশিগান ও পেনসিলভানিয়ার ফলাফলের ওপরও নির্ভর করবে।  এ দুই অঙ্গরাজ্যেও ব্যবধান খুব কম। উইসকনসিন, পেনসিলভানিয়া ও মিশিগানে ইলেক্টোরাল ভোট ছিল যথাক্রমে ১০,১৬ ও ২০।  ৮ নভেম্বর অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের ফল পরিবর্তন করে হিলারিকে প্রেসিডেন্ট হতে হলে উইসকনসিন,মিশিগান ও পেনসিলভানিয়া এই তিন রাজ্যের ফলই তার পক্ষে যেতে হবে। কারচুপির অভিযোগ ওঠা তিনটি অঙ্গরাজ্যে ভোট পুনর্গণনার আবেদনের খরচ মেটানোর জন্য জিল স্টেইন অনলাইনে যে ফান্ড খুলেছেন সেখানে ৬৫ লাখ ডলারেরও বেশি অর্থ সংগ্রহ হয়েছে। 

এদিকে, ভোট পুনর্গণনার এই আবেদনকে ‘কেলেঙ্কারি’ হিসেবে অভিহিত করেছেন নির্বাচনে জয়ী রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প। উল্লেখ্য, ইলেক্টোরাল কলেজে ট্রাম্প জয়ী হলেও পপুলার ভোট বা জনগণের ভোট বেশি পেয়েছেন হিলারি।

ট্রাম্প অভিযোগ করেন,‘জিল স্টেইন ভোট পুনর্গণনার নামে আসলে নিজের কোষাগার মজবুত করছেন। কারণ এর জন্য তিনি সমর্থকদের কাছ থেকে অনুদান নিচ্ছেন।’

তিনি জিল স্টেইনের প্রতি নির্বাচনের ফলাফল মেনে নেওয়ার আহ্বান জানিয়ে বলেন,‘নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ ও কলুষিত না করে তাকে সম্মান দেখানো উচিত।’

/এফইউ/

সম্পর্কিত
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের